তাপসের উপাসনায় যে দিকটির প্রতিফলন ঘটেছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: তাপসের সাকার উপাসনার দিকটির প্রতিফলন ঘটেছে।দেব-দেবীরা হলেন ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর এ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। তিনি নিরাকার, আবার প্রয়োজনে সাকার রূপও ধারণ করেন। ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন তখন তাদেরকে দেব-দেবী বলা হয়। যেমন- ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী ইত্যাদি। সাকার বা প্রতীক উপাসনা বিভিন্ন দেব-দেবীকে খুশি করার জন্য করা হয়। এ সময় দেব-দেবীর মূর্তি তৈরি করে তার সামনে পূজা করা হয়।উদ্দীপকে তাপস প্রতিমার সামনে বসে বিভিন্ন পূজা উপকরণ দিয়ে পূজা সম্পন্ন করেন। যা পাঠ্য বইয়ের সাকার উপাসনার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, তাপসের সাকার উপাসনার দিকটি প্রতিফলিত হয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
তাপসের উপাসনায় যে দিকটির প্রতিফলন ঘটেছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যা…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর