পরিমল বাবুর উপাসনা পদ্ধতিটি তোমার পাঠের শ্রীমদ্ভগবদ্ গীতার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: পরিমল বাবুর উপাসনা পদ্ধতিটি হলো নিরাকার উপাসনা।উদ্দীপকের পরিমল বাবু প্রতিদিন সকালে ধ্যানে বসে ঈশ্বরের আরাধনা করেন। অর্থাৎ তিনি ঈশ্বরের নিরাকার উপাসনা করেন। 'নিরাকার' শব্দের অর্থ যার কোনো আকার নেই। মূলত এ ধরনের উপাসনা ধ্যানসাধনার মাধ্যমে করা হয়। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। হিন্দুধর্মাবলম্বী কেউ নিরাকার, কেউবা সাকার উপাসনার মাধ্যমে ঈশ্বরকে পূজা বা আরাধনা করেন। এ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় উল্লেখ করেছেন - যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তথৈব ভজাম্যহম্। মম বানুবর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বঃ। (গীতা ৪/১১) অর্থাৎ, যারা যেভাবে আমাকে ভজনা করে তাদের সেভাবেই আমি কৃপা করে থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করে। দেবদেবীগণ একই ঈশ্বরের বিভিন্ন রূপ। তাই হিন্দুধর্মের একের মধ্যে বহুর সমাবেশ বা বহুর মধ্যে একের অভিব্যক্তি ঘটেছে।পরিশেষে বলা যায়, সাকার উপাসনায় ঈশ্বরের কোনো প্রতিকৃতিকে উদ্দেশ্য করে করা হয় না। নিরাকার ঈশ্বরকে অদৃশ্য অবস্থায় উপলব্ধি করে তাঁর উপাসনা করা হয়। যার দৃষ্টান্ত শ্রীমদ্ভগবদ্গীতাতেও পাওয়া যায়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
পরিমল বাবুর উপাসনা পদ্ধতিটি তোমার পাঠের শ্রীমদ্ভগবদ্ গীতার আলোকে বি…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর