বিজয়বাবুর কাজের মাধ্যমে কি ঈশ্বর লাভ সম্ভব? সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের বিজয় বাবু শেষজীবনে সংসারের সকল মায়া ত্যাগ করে নির্জনে বসবাস করেন। মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান এবং খাবারের জন্য লোকালয়ে গিয়ে খাবার সংগ্রহ করেন। তিনি সবসময় ঈশ্বর সাধনায় মগ্ন থাকেন। এখানে বিজয় বাবুর কর্মকাণ্ডের মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভম্ব বলে আমি মনে করি। এর পক্ষে আমার যুক্তি নিচে উপস্থাপন করা হলো: আশ্রম জীবনে চতুর্থ পর্যায়ে আসে সন্ন্যাসের কথা। এ সময় পঁচাত্তর থেকে একশ বছরের মধ্যে জীবনধারণে শাস্ত্রীয় নির্দেশ আছে। সন্ন্যাস শব্দের অর্থ সম্পূর্ণরূপে ত্যাগ। এই আশ্রমে এসে সন্ন্যাসী একাকী জীবনধারণ করবেন। এ সময় সন্ন্যাসীদের সঙ্গে তার স্ত্রীও থাকবেন না। সন্ন্যাসী জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তাতেই মগ্ন থাকবেন। মাত্র দুপুরবেলার আহারের সামগ্রী লোকালয় থেকে সংগ্রহ করবেন। বাকি দুবেলা দুধ, ফল ইত্যাদি সংগ্রহ করে স্বল্প পরিমাণে আহার করবেন। আশ্রয়হীন অবস্থায় মন্দিরে ও দেবালয়ে ক্ষণকালের জন্য আশ্রয় নিতে পারেন। পোশাক-পরিচ্ছদ থাকবে নিতান্তই সাধারণ। অতীত জীবনের সব স্মৃতি পরিহার করে একমনে একধ্যানে ঈশ্বরচিন্তায় মগ্ন থাকবেন। এর ফলে ঈশ্বর লাভ সম্ভব। শাস্ত্রবচনে জানা যায়, 'দন্ডগ্রহণমাত্রেণ নরো নারায়ণো ভবেৎ।' অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলেই মানুষ নারায়ণ বা দেবতা হয়ে যায়। তবে সন্ন্যাসের মূল প্রতিপাদ্য হচ্ছে কর্মফলাসক্তি ও ভোগাসক্তি ত্যাগ। এ সম্পর্কে শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে- কর্মফলের বাসনা না করে যিনি কর্তব্যকর্ম করেন, তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। শুধু গৃহাদি কর্ম বা শরীর ধারণের উপকরণ সংগ্রহে কর্মত্যাগই সন্ন্যাস নয়। পরিশেষে বলা যায়, জীবনে ঈশ্বর লাভের জন্য সন্ন্যাস আশ্রম খুবই গুরুত্বপূর্ণ।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
বিজয়বাবুর কাজের মাধ্যমে কি ঈশ্বর লাভ সম্ভব? সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর