শেয়ারFacebookWhatsApp

অঞ্জনা দেবীর ঈশ্বর আরাধনার পদ্ধতিকে কী বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর: অঞ্জনা দেবীর ঈশ্বর আরাধনার পদ্ধতিকে সাকার উপাসনা বলা হয়।দেব-দেবীরা হলেন ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর এ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। তিনি নিরাকার, আবার প্রয়োজনে সাকার রূপও ধারণ করেন। ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন তখন তাদেরকে দেব-দেবী বলা হয়। যেমন- ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী ইত্যাদি। সাকার বা প্রতীক উপাসনা বিভিন্ন দেব-দেবীকে খুশি করার জন্য করা হয়। এ সময় দেব-দেবীর মূর্তি তৈরি করে তার সামনে পূজা করা হয়।উদ্দীপকে অঞ্জনা দেবী প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজা অর্চনা করেন। পূজা শেষে গীতা ও অন্যান্য ধর্ম গ্রন্থ পাঠ করেন। দেব-দেবীর পূজা করাকে বলা হয় সাকার উপাসনা। বিভিন্ন দেব-দেবীর প্রতিমাকে (ব্রহ্মা, বিষ্ণু, শিব, সরস্বতী, লক্ষ্মী, মনসা প্রভৃতি) উদ্দেশ্য করেই মূলত এ ধরনের উপাসনা করা হয়। সগুণরূপে ঈশ্বর সাকাররূপে অবস্থান করেন। এ সময় তিনি প্রতিকৃতিতে প্রকাশিত হন। পূজা করাকে সগুণ উপাসনা হিসেবে বিবেচনা করা হয়।তাই বলা যায়, অঞ্জনা দেবী সাকার উপাসনা করেন।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

অঞ্জনা দেবীর ঈশ্বর আরাধনার পদ্ধতিকে কী বলা হয়? ব্যাখ্যা করো।

উদ্দীপক

অঞ্জনা দেবী প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজা অর্চনা করেন। পূজা শেষে গীতা ও অন্যান্য ধর্ম গ্রন্থ পাঠ করেন। অন্যদিকে, তার স্বামী পরিমল বাবু প্রতিদিন সকালে ধ্যানে বসে ঈশ্বরের আরাধনা করেন, যা মূলত অন্তরের ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাস ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রকাশ করা হয়।

Barisal · 2024

উত্তর

অঞ্জনা দেবীর ঈশ্বর আরাধনার পদ্ধতিকে সাকার উপাসনা বলা হয়।দেব-দেবীরা হলেন ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর এ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। তিনি নিরাকার, আবার প্রয়োজনে সাকার রূপও ধারণ করেন। ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন তখন তাদেরকে দেব-দেবী বলা হয়। যেমন- ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী ইত্যাদি। সাকার বা প্রতীক উপাসনা বিভিন্ন দেব-দেবীকে খুশি করার জন্য করা হয়। এ সময় দেব-দেবীর মূর্তি তৈরি করে তার সামনে পূজা করা হয়।উদ্দীপকে অঞ্জনা দেবী প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজা অর্চনা করেন। পূজা শেষে গীতা ও অন্যান্য ধর্ম গ্রন্থ পাঠ করেন। দেব-দেবীর পূজা করাকে বলা হয় সাকার উপাসনা। বিভিন্ন দেব-দেবীর প্রতিমাকে (ব্রহ্মা, বিষ্ণু, শিব, সরস্বতী, লক্ষ্মী, মনসা প্রভৃতি) উদ্দেশ্য করেই মূলত এ ধরনের উপাসনা করা হয়। সগুণরূপে ঈশ্বর সাকাররূপে অবস্থান করেন। এ সময় তিনি প্রতিকৃতিতে প্রকাশিত হন। পূজা করাকে সগুণ উপাসনা হিসেবে বিবেচনা করা হয়।তাই বলা যায়, অঞ্জনা দেবী সাকার উপাসনা করেন।

উত্তর

পরিমল বাবুর উপাসনা পদ্ধতিটি হলো নিরাকার উপাসনা।উদ্দীপকের পরিমল বাবু প্রতিদিন সকালে ধ্যানে বসে ঈশ্বরের আরাধনা করেন। অর্থাৎ তিনি ঈশ্বরের নিরাকার উপাসনা করেন। 'নিরাকার' শব্দের অর্থ যার কোনো আকার নেই। মূলত এ ধরনের উপাসনা ধ্যানসাধনার মাধ্যমে করা হয়। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। হিন্দুধর্মাবলম্বী কেউ নিরাকার, কেউবা সাকার উপাসনার মাধ্যমে ঈশ্বরকে পূজা বা আরাধনা করেন। এ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় উল্লেখ করেছেন - যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তথৈব ভজাম্যহম্। মম বানুবর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বঃ। (গীতা ৪/১১) অর্থাৎ, যারা যেভাবে আমাকে ভজনা করে তাদের সেভাবেই আমি কৃপা করে থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করে। দেবদেবীগণ একই ঈশ্বরের বিভিন্ন রূপ। তাই হিন্দুধর্মের একের মধ্যে বহুর সমাবেশ বা বহুর মধ্যে একের অভিব্যক্তি ঘটেছে।পরিশেষে বলা যায়, সাকার উপাসনায় ঈশ্বরের কোনো প্রতিকৃতিকে উদ্দেশ্য করে করা হয় না। নিরাকার ঈশ্বরকে অদৃশ্য অবস্থায় উপলব্ধি করে তাঁর উপাসনা করা হয়। যার দৃষ্টান্ত শ্রীমদ্ভগবদ্গীতাতেও পাওয়া যায়।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।