অতনু বাবুর ঈশ্বর আরাধনার পদ্ধতিকে কী বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: অতনু বাবুর ঈশ্বর আরাধনার পদ্ধতিকে নিরাকার উপাসনা বলা হয়।'নিরাকার' শব্দের অর্থ যার কোনো আকার নেই। মূলত এ ধরনের উপাসনা ধ্যান সাধনার মাধ্যমে করা হয়। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। এ উপাসনা ঈশ্বরের কোনো প্রতিকৃতিকে উদ্দেশ্য করে করা হয় না। নিরাকাররূপে ঈশ্বর অদৃশ্য অবস্থায় অবস্থান করেন। তাঁকে উপলব্ধি করে তাঁর উপাসনা করা হয়। হিন্দুধর্মালম্বী কেউ নিরাকার, কেউবা সাকার উপাসনার মাধ্যমে ঈশ্বরকে পূজা বা আরাধনা করেন।উদ্দীপকে দেখা যায়, অতনু বাবু প্রতিদিন সকালে ধ্যানে বসে ঈশ্বরের আরাধনা করেন। যা নিরাকার উপাসনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, অতনু বাবুর আরাধনার পদ্ধতিকে নিরাকার উপাসনা বলে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
অতনু বাবুর ঈশ্বর আরাধনার পদ্ধতিকে কী বলা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর