শেয়ারFacebookWhatsApp

নমিতা যে কাজে রত ছিল তার প্রয়োজনীয়তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: নমিতা উপাসনায় রত ছিল। উপাসনার প্রয়োজনীয়তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-দৈনন্দিন জীবনে উপাসনার গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই। উপাসনা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ ও পবিত্র করে এবং মনে সুন্দর অনুভূতির সৃষ্টি করে। উপাসনার মধ্য দিয়ে আমাদের মনের দৃঢ়তা বৃদ্ধি পায় এবং আবেগ নিয়ন্ত্রিত হয়। এর ফলে আমরা যেকোনো ভাবাবেগ দ্বারা সহজেই তাড়িত হই না। এছাড়া উপাসনার মধ্য দিয়ে ঈশ্বর ও ভক্তের মধ্যে এক অনাবিল চেতনার সৃষ্টি হয়।উপাসনার মধ্য দিয়ে শুধু যে ভক্ত আর ভগবানের মধ্যে সেতুবন্ধ রচিত হয় তা নয়। উপাসনার মধ্য দিয়ে মানুষ সত্য পথে পরিচালিত হয়। ব্যক্তির মধ্যে অহং, আমিত্ব ভাব ও হিংসা বিদ্বেষ দূর হয়। অপরদিকে উপাসনার মধ্য দিয়ে ব্যক্তি মোক্ষলাভ করতে পারে। এর ফলে ব্যক্তির চিরমুক্তি ঘটে। তার আর পুনর্জন্ম হয় না।তাই সার্বিক আলোচনা অন্তে বলা যায় দৈনন্দিন জীবনে উপাসনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সকলের নিয়মিত উপাসনা করতে হবে।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

নমিতা যে কাজে রত ছিল তার প্রয়োজনীয়তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

বিনয় বিদেশ ভ্রমণে যাওয়ার পূর্বে একদিন সন্ধ্যায় তার দাদুর সাথে দেখা করতে গেলে তিনি বললেন, ভ্রমণে সর্বদা তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তাঁকে স্মরণ করবে। এসময় দাদুর এক প্রতিবেশীর মেয়ে নমিতার কণ্ঠে ঠাকুরের উদ্দেশ্যে গাওয়া ভক্তিমূলক গানের সুর ভেসে আসছিল।

Dinajpur · 2024

উত্তর

ঈশ্বরের কোনো গুণ বা আকারের উপাসনা করার পদ্ধতিকে সাকার উপাসনা বলে।

উত্তর

* ঈশ্বরকে মহাবিশ্বের মহাশক্তি হিসেবে বিশ্বাস এবং পূজা করা হয়। জীব ও জড়বস্তু সবকিছুই একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ডকে এ শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত করেছেন। এ মহাবিশ্বের কেন্দ্রীয় নিয়ন্ত্রক হিসেবে তিনি প্রধান ভূমিকা পালন করছেন। তাই ঈশ্বরকে মহাবিশ্বের মহাশক্তি হিসেবে বিশ্বাস এবং পূজা করা হয়।

উত্তর

বিনয়ের দাদু ব্রহ্মা দেবতাকে স্মরণ করার উপদেশ দেন। উক্ত দেবতার স্বরূপ পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো-ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ, 'বৃহত্বাৎ ব্রহ্ম'। যাঁর থেকে বড়ো কেউ নেই, যিনি সকল কিছুর স্রষ্টা এবং যাঁর মধ্যে সকল কিছুর অবস্থান ও বিলয় তিনিই ব্রহ্ম। ব্রহ্ম শুধু প্রকৃতি ও মহাবিশ্বকেই সৃষ্টি করেননি, বরং তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তাঁর ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষাও করে থাকেন। বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্ম নিত্য, শুদ্ধ, মুক্ত, সর্বজ্ঞ, জ্যোতির্ময়, নিরাকার, সর্বব্যাপী ও সর্বশক্তিমান। ব্রহ্ম সর্বব্যাপী বলে তাঁকে কেউ দেখতে পায় না। আমরা জানি, ব্রহ্মকে পরমাত্মাও বলা হয়। তিনি যখন জীবরে মধ্যে আত্মারূপে অবস্থান করেন, তখন তাঁকে জীবাত্মা বলে। আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করে তখন তাকে পরমাত্মা বলা হয়।ব্রহ্ম নিরাকার ও নির্গুণ এবং তিনি নিশ্চল অবস্থায় অবস্থান করেন।ব্রহ্ম বা পরমাত্মার জন্ম নেই, মৃত্যু নেই। তিনি অজম অনাদি, অনন্ত এবং শাশ্বত। ব্রহ্মকে 'ওঙ্কার' বলা হয়। ওঙ্কার সংক্ষেপে ওঁ। এর পূর্ণরূপ অ-উ-ম। এর অর্থ হচ্ছে সৃষ্টি, স্থিতি ও লয়কারী ব্রহ্ম।তাই বলা যায় বিনয়ের দাদু ব্রহ্মা দেবতাকে স্মরণ করার উপদেশ দেন।

উত্তর

নমিতা উপাসনায় রত ছিল। উপাসনার প্রয়োজনীয়তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-দৈনন্দিন জীবনে উপাসনার গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই। উপাসনা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ ও পবিত্র করে এবং মনে সুন্দর অনুভূতির সৃষ্টি করে। উপাসনার মধ্য দিয়ে আমাদের মনের দৃঢ়তা বৃদ্ধি পায় এবং আবেগ নিয়ন্ত্রিত হয়। এর ফলে আমরা যেকোনো ভাবাবেগ দ্বারা সহজেই তাড়িত হই না। এছাড়া উপাসনার মধ্য দিয়ে ঈশ্বর ও ভক্তের মধ্যে এক অনাবিল চেতনার সৃষ্টি হয়।উপাসনার মধ্য দিয়ে শুধু যে ভক্ত আর ভগবানের মধ্যে সেতুবন্ধ রচিত হয় তা নয়। উপাসনার মধ্য দিয়ে মানুষ সত্য পথে পরিচালিত হয়। ব্যক্তির মধ্যে অহং, আমিত্ব ভাব ও হিংসা বিদ্বেষ দূর হয়। অপরদিকে উপাসনার মধ্য দিয়ে ব্যক্তি মোক্ষলাভ করতে পারে। এর ফলে ব্যক্তির চিরমুক্তি ঘটে। তার আর পুনর্জন্ম হয় না।তাই সার্বিক আলোচনা অন্তে বলা যায় দৈনন্দিন জীবনে উপাসনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সকলের নিয়মিত উপাসনা করতে হবে।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

নমিতা যে কাজে রত ছিল তার প্রয়োজনীয়তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। | Prosthuti