প্রকৃতিতে ঈশ্বর সম্পর্কে মিন্টুর ধারণা তোমার পাঠের আলোকে বর্ণনা করো।
উত্তর: প্রকৃতিতে ঈশ্বর সম্পর্কে মিন্টুর ধারণা হলো- ঈশ্বর হলেন মহাবিশ্বের সৃষ্টিকর্তা।আমাদের চারপাশে যা কিছু আছে সবই ঈশ্বরের সৃষ্টি। আমরাও তাঁরই সৃষ্টি। রাত-দিনের আবর্তন, চন্দ্র-সূর্যের ঘূর্ণন, ঋতু পরিবর্তন সবকিছুই ঈশ্বরের লীলা। ঈশ্বর অন্ধকার থেকে আলো সৃষ্টি করেছেন। তারপর সৃষ্টি করেছেন জল, তারপর পৃথিবী। তিনি পৃথিবীকে মানবপ্রজাতি, গাছপালা, জীবজন্তু ইত্যাদি দিয়ে সাজিয়েছেন। আমরা এই পৃথিবীতে যা কিছু সুন্দর দেখি তা সবই ঈশ্বরের সৃষ্টি।উদ্দীপকের ঘটনায় মিন্টু সূর্য ও চাঁদের আলো, তারা, সাগরের জল, মাটি, বাতাস সম্পর্কে তার বাবার কাছে কৌতূহল প্রকাশ করে। তার বাবা যে উত্তর দেন তাতে বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টার স্বরূপ প্রকাশ পায়। মিন্টু জানতে পারে ঈশ্বর এক মহান সত্তা, যিনি উল্লিখিত সবকিছুর সৃষ্টিকর্তা।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
প্রকৃতিতে ঈশ্বর সম্পর্কে মিন্টুর ধারণা তোমার পাঠের আলোকে বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর