কাজল বাবুর অনুসরণকৃত পদ্ধতিতে কি ঈশ্বর লাভ সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
উত্তর: হ্যাঁ, কাজল বাবুর অনুসরণকৃত নিষ্কাম কর্মের মাধ্যমে ঈশ্বর লাভসম্ভব।'নিরাকার' শব্দের অর্থ যার কোনো আকার নেই। মূলত এ ধরনের উপাসনা ধ্যান সাধনার মাধ্যমে করা হয়। এ উপাসনা ঈশ্বরের কোনো প্রতিকৃতিকে উদ্দেশ্য করে করা হয় না। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। নিরাকাররূপ ঈশ্বর অদৃশ্য অবস্থায় থাকেন। তাঁকে উপলব্ধি করে উপাসনা করা হয়। উদ্দীপকের কাজল বাবু কোনো পূজা অর্চনা করেন না। এমনকি তিনি মন্দিরে দেব-দেবীর দর্শনেও যান না।তিনি প্রত্যহ উষাকালে ও সন্ধ্যায় নীরবে বসে একমনে নিষ্কামভাবে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। অর্থাৎ তিনি নিরাকার উপাসনা করেন।উপাসনার প্রধান উদ্দেশ্য হলো ঈশ্বরের সান্নিধ্য এবং মোক্ষলাভ। হিন্দুধর্মালম্বীরা কেউ নিরাকার, কেউবা সাকার উপাসনার মাধ্যমে ঈশ্বরকে পূজা করেন। এ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার উল্লেখ করেছেন, 'যারা যেভাবে আমাকে ভজনা করে তাদের আমি সেভাবেই কৃপা করে থাকি।' এ থেকে বোঝা যায়, সাকার এবং নিরাকার উভয় প্রকার উপাসনার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য এবং কৃপা লাভ করা সম্ভব। আর ঈশ্বরের সান্নিধ্য লাভ করাই হলো পরম তৃপ্তি এবং মোক্ষলাভের একমাত্র পথ।পরিশেষে বলা যায়, সকল জীবের মধ্যে প্রাণরূপে ঈশ্বর বিরাজিত এবং তার সত্তা প্রমাণিত। এই সত্যকে উপলব্ধি করে জীব সেবা করা প্রয়োজন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
কাজল বাবুর অনুসরণকৃত পদ্ধতিতে কি ঈশ্বর লাভ সম্ভব? উত্তরের সপক্ষে যু…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর