শেয়ারFacebookWhatsApp

“জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা"- উক্তিটি তোমার পঠিত বিষয়ের আলোকে মূল্যায়ন করো।

উত্তর: জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা'- উক্তিটিতে ঈশ্বরের স্বরূপ বর্ণিত হয়েছে।হিন্দুধর্মে স্রষ্টাকে ব্রহ্ম, ভগবান, অবতার, পরমাত্মা ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। বস্তুত ঈশ্বরের স্বরূপ ও বৈশিষ্ট্যের প্রতি লক্ষ রেখে তাঁর এসব নাম নির্ধারণ করা হয়। আমরা জানি, যিনি সব কিছুর স্রষ্টা এবং যাঁর মধ্যে সব কিছুর অবস্থান ও বিলয় তিনিই ব্রহ্ম। ব্রহ্ম যখন জীবজগতের ওপর প্রভুত্ব করেন, তখন তাঁকে ঈশ্বর বলা হয়। ব্রহ্ম জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও ধ্বংসকর্তা। আবার ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি গুণসম্পন্ন ঈশ্বরই ভক্তের কাছে ভগবান। নিরাকার ঈশ্বর যখন কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে স্বেচ্ছায় সাকার রূপে পৃথিবীতে আসেন তখন তাঁকে অবতার বলে। স্রষ্টার সাথে সৃষ্টির গভীর সম্পর্ক রয়েছে। এ কারণেই তিনি যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাঁকে পরমাত্মা বলে।উদ্দীপকের মিন্টু বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন দিক উল্লেখ করে বাবার কাছে সৃষ্টিকর্তার পরিচয় জানতে চায়। তার বাবা জবাবে ঈশ্বরের স্বরূপ তুলে ধরে বলেন, 'ঈশ্বর এক মহান সত্তা। তিনি জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা এবং ভক্তের কাছে ভগবান।' মিন্টুর বাবার এ উপলব্ধি সঠিক।পরিশেষে বলা যায়, হিন্দুধর্মাবলম্বীরা স্রষ্টাকে ব্রহ্ম, ঈশ্বর বা ভগবান বলে সম্বোধন করে থাকেন। বস্তুত প্রতিটি নামের আলাদা তাৎপর্য রয়েছে। এ কারণে উদ্দীপকে বর্ণিত 'জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা'- উক্তিটি যথার্থ।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

“জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা"- উক্তিটি তোমার পঠিত বিষয়…

উদ্দীপক

মিন্টু তার বাবার সাথে বেড়াতে লাউয়াছড়া উদ্যানে যায়। সেখানে প্রকৃতির মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হয়। গাছপালা, জীবজন্তু, বিভিন্ন জীববৈচিত্র্য দেখে তার মনে অনুভূতির সৃষ্টি হয়। সে বুঝতে পারে, এর মূলে রয়েছেন সুমহান স্রষ্টা, তিনি আদি পুরুষ। জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা এবং ভক্তের কাছে ভগবান।

Mymensingh · 2024

উত্তর

জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগকে যোগসাধনা বলা হয়।

উত্তর

মহাদেব সংহার বা প্রলয়ের দেবতা। তিনি সংহার করে সমতা রক্ষা করেন। এ ছাড়াও তিনি দেবতাদের বিপদ আপদ থেকে রক্ষা এবং প্রয়োজনে অসুরদের বিনাশ করেন। তিনি চিকিৎসাশাস্ত্র ও নৃত্যশাস্ত্রসহ বহু বিদ্যায় পারদর্শী। নাট্যে ও নৃত্যে পারদর্শিতার কারণে তাঁকে নটরাজ বলা হয়।

উত্তর

প্রকৃতিতে ঈশ্বর সম্পর্কে মিন্টুর ধারণা হলো- ঈশ্বর হলেন মহাবিশ্বের সৃষ্টিকর্তা।আমাদের চারপাশে যা কিছু আছে সবই ঈশ্বরের সৃষ্টি। আমরাও তাঁরই সৃষ্টি। রাত-দিনের আবর্তন, চন্দ্র-সূর্যের ঘূর্ণন, ঋতু পরিবর্তন সবকিছুই ঈশ্বরের লীলা। ঈশ্বর অন্ধকার থেকে আলো সৃষ্টি করেছেন। তারপর সৃষ্টি করেছেন জল, তারপর পৃথিবী। তিনি পৃথিবীকে মানবপ্রজাতি, গাছপালা, জীবজন্তু ইত্যাদি দিয়ে সাজিয়েছেন। আমরা এই পৃথিবীতে যা কিছু সুন্দর দেখি তা সবই ঈশ্বরের সৃষ্টি।উদ্দীপকের ঘটনায় মিন্টু সূর্য ও চাঁদের আলো, তারা, সাগরের জল, মাটি, বাতাস সম্পর্কে তার বাবার কাছে কৌতূহল প্রকাশ করে। তার বাবা যে উত্তর দেন তাতে বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টার স্বরূপ প্রকাশ পায়। মিন্টু জানতে পারে ঈশ্বর এক মহান সত্তা, যিনি উল্লিখিত সবকিছুর সৃষ্টিকর্তা।

উত্তর

জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা'- উক্তিটিতে ঈশ্বরের স্বরূপ বর্ণিত হয়েছে।হিন্দুধর্মে স্রষ্টাকে ব্রহ্ম, ভগবান, অবতার, পরমাত্মা ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। বস্তুত ঈশ্বরের স্বরূপ ও বৈশিষ্ট্যের প্রতি লক্ষ রেখে তাঁর এসব নাম নির্ধারণ করা হয়। আমরা জানি, যিনি সব কিছুর স্রষ্টা এবং যাঁর মধ্যে সব কিছুর অবস্থান ও বিলয় তিনিই ব্রহ্ম। ব্রহ্ম যখন জীবজগতের ওপর প্রভুত্ব করেন, তখন তাঁকে ঈশ্বর বলা হয়। ব্রহ্ম জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও ধ্বংসকর্তা। আবার ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি গুণসম্পন্ন ঈশ্বরই ভক্তের কাছে ভগবান। নিরাকার ঈশ্বর যখন কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে স্বেচ্ছায় সাকার রূপে পৃথিবীতে আসেন তখন তাঁকে অবতার বলে। স্রষ্টার সাথে সৃষ্টির গভীর সম্পর্ক রয়েছে। এ কারণেই তিনি যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাঁকে পরমাত্মা বলে।উদ্দীপকের মিন্টু বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন দিক উল্লেখ করে বাবার কাছে সৃষ্টিকর্তার পরিচয় জানতে চায়। তার বাবা জবাবে ঈশ্বরের স্বরূপ তুলে ধরে বলেন, 'ঈশ্বর এক মহান সত্তা। তিনি জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা এবং ভক্তের কাছে ভগবান।' মিন্টুর বাবার এ উপলব্ধি সঠিক।পরিশেষে বলা যায়, হিন্দুধর্মাবলম্বীরা স্রষ্টাকে ব্রহ্ম, ঈশ্বর বা ভগবান বলে সম্বোধন করে থাকেন। বস্তুত প্রতিটি নামের আলাদা তাৎপর্য রয়েছে। এ কারণে উদ্দীপকে বর্ণিত 'জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা'- উক্তিটি যথার্থ।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।