শেয়ারFacebookWhatsApp

তুমি যদি জাগতিক জীবনে মঙ্গল লাভ করতে চাও, তাহলে কোন যুগের ধর্ম বৈশিষ্ট্যকে বেছে নেবে? তোমার পাঠের আলোকে বর্ণনা করো।

উত্তর: জাগতিক জীবনে মঙ্গল লাভের জন্য আমি আধুনিক যুগের ধর্মবৈশিষ্ট্যকে বেছে নেব। বর্তমান বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে সনাতন ধর্ম তথা হিন্দুধর্ম প্রাচীন এবং নবীন ধর্ম। তবে সময়ের অগ্রগতিতে মানব সভ্যতার ক্রমবিকাশে হিন্দুধর্মের চিন্তা-চেতনার নতুনত্বের সংযোজন ঘটে। হিন্দুধর্মে বৈদিক, পৌরাণিক ও আধুনিক এই তিনটি যুগ বিভাগ রয়েছে। বৈদিক যুগের ঋষিদের চিন্তা-চেতনায় জাগতিক ও পারমার্থিক উভয়বিধ কল্যাণ অর্জনের উদ্দেশ্য ছিল। বৈদিক যুগে ঋষিগণ ছিলেন সুখবাদী, জীবনবাদী। তবে এ যুগে সন্ন্যাসবাদের আবির্ভাব ঘটে। পৌরাণিক যুগে হিন্দুধর্মের চিন্তাজগতে ভক্তির প্রাধান্য লক্ষ করা যায়।আধুনিক যুগকে বলা হয় ধর্মসংস্কারের যুগ। ঊনবিংশ শতকে হিন্দুধর্মে এক বিশেষ চিন্তা-চেতনার বিকাশ লক্ষ করা যায়। এ সময় সমাজ সংস্কারকগণ হিন্দুধর্মের প্রচলিত পূজা-পার্বণ, ধ্যানধারণা ইত্যাদি নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। তারা মনে করেন যুক্তিসংগত নির্দেশ ছাড়া সামাজিক আচার-আচরণে যে প্রচলিত ধর্মীয় বিধি-বিধান রয়েছে সেগুলো সংস্কারের প্রয়োজন। আধুনিক যুগের ধর্মসংস্কারকগণ ধর্মের সাথে কর্মের সংযোগ ঘটান। তারা ধর্মীয় বিধিবিধান মেনে গার্হস্থ্য জীবনের ওপর জোর দিয়েছেন। তাই আমিও জাগতিক জীবনে মঙ্গল লাভের জন্য আধুনিক যুগের ধর্মবৈশিষ্ট্যকে বেছে নেব। তাহলে আমার জাগতিক ও পারমার্থিক উভয় কল্যাণ লাভ হবে।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

তুমি যদি জাগতিক জীবনে মঙ্গল লাভ করতে চাও, তাহলে কোন যুগের ধর্ম বৈশি…

উদ্দীপক

নিচের ছক অনুসারে প্রশ্নগুলোর উত্তর দাও :

Mymensingh · 2024

উত্তর

দেহের ইন্দ্রিয়গুলোকে নিজ নিজ বিষয় হতে মুক্ত করে চিত্তের অনুগামী করার নাম প্রত্যাহার।

উত্তর

ধর্মাধর্ম নির্ণয় বেদের পরেই স্মৃতিশাস্ত্রের স্থান। বেদের পরে কর্তব্য বা অকর্তব্য ধর্ম বা অধর্ম নির্ণয়ের জন্য রচিত গ্রন্থাবলিকে বলা হয় স্মৃতিশাস্ত্র। মনুসংহিতা, পরাশর সংহিতা, যাজ্ঞবন্ধ্য সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্রের উল্লেখযোগ্য গ্রন্থ। ধর্মাধর্ম নির্ণয়ে স্মৃতিশাস্ত্রগুলো দ্বিতীয় প্রমাণ।

উত্তর

জাগতিক জীবনে মঙ্গল লাভের জন্য আমি আধুনিক যুগের ধর্মবৈশিষ্ট্যকে বেছে নেব। বর্তমান বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে সনাতন ধর্ম তথা হিন্দুধর্ম প্রাচীন এবং নবীন ধর্ম। তবে সময়ের অগ্রগতিতে মানব সভ্যতার ক্রমবিকাশে হিন্দুধর্মের চিন্তা-চেতনার নতুনত্বের সংযোজন ঘটে। হিন্দুধর্মে বৈদিক, পৌরাণিক ও আধুনিক এই তিনটি যুগ বিভাগ রয়েছে। বৈদিক যুগের ঋষিদের চিন্তা-চেতনায় জাগতিক ও পারমার্থিক উভয়বিধ কল্যাণ অর্জনের উদ্দেশ্য ছিল। বৈদিক যুগে ঋষিগণ ছিলেন সুখবাদী, জীবনবাদী। তবে এ যুগে সন্ন্যাসবাদের আবির্ভাব ঘটে। পৌরাণিক যুগে হিন্দুধর্মের চিন্তাজগতে ভক্তির প্রাধান্য লক্ষ করা যায়।আধুনিক যুগকে বলা হয় ধর্মসংস্কারের যুগ। ঊনবিংশ শতকে হিন্দুধর্মে এক বিশেষ চিন্তা-চেতনার বিকাশ লক্ষ করা যায়। এ সময় সমাজ সংস্কারকগণ হিন্দুধর্মের প্রচলিত পূজা-পার্বণ, ধ্যানধারণা ইত্যাদি নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। তারা মনে করেন যুক্তিসংগত নির্দেশ ছাড়া সামাজিক আচার-আচরণে যে প্রচলিত ধর্মীয় বিধি-বিধান রয়েছে সেগুলো সংস্কারের প্রয়োজন। আধুনিক যুগের ধর্মসংস্কারকগণ ধর্মের সাথে কর্মের সংযোগ ঘটান। তারা ধর্মীয় বিধিবিধান মেনে গার্হস্থ্য জীবনের ওপর জোর দিয়েছেন। তাই আমিও জাগতিক জীবনে মঙ্গল লাভের জন্য আধুনিক যুগের ধর্মবৈশিষ্ট্যকে বেছে নেব। তাহলে আমার জাগতিক ও পারমার্থিক উভয় কল্যাণ লাভ হবে।

উত্তর

'আধুনিক যুগে বিভিন্ন মহাপুরুষের উপাসনা হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে সামাজিক ও ধর্মীয় মতভেদ সৃষ্টি করেছে' উক্তিটি যথার্থ।আধুনিক যুগে হিন্দু সম্প্রদায় বিভিন্ন দেব-দেবীর উপাসনার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। এ যুগের মহাপুরুষ ও ধর্মসংস্কারকগণ বিভিন্নভাবে ধর্মীয় তত্ত্ব উপস্থাপন করেন। রাজা রামমোহন রায় বলেন, সব উপাস্য একই ব্রহ্মের বিভিন্ন প্রকাশ। তিনি হিন্দুধর্মাবলম্বীদের এক ব্রহ্মের সাধনার আহ্বান জানান। তিনি বলেন, ব্রহ্মই একমাত্র আরাধ্য এবং হিন্দুরা একেশ্বরবাদী। আবার শ্রীরামকৃষ্ণ একেশ্বরবাদী ধারণা এবং বহু দেব-দেবীরূপে ঈশ্বর আরাধনার কথা বলেছেন। তার উপদেশ হলো- 'যত মত, তত পথ'; 'যত্র জীব, তত্র শিব'।হরিচাঁদ ঠাকুর হিন্দু সমাজে সকল ধর্ম ও বর্ণের মানুষকে এক হরিনামে মেতে থাকার আহ্বান জানান। তার মতে, হরিনামই জগতে কল্যাণ, শান্তি, সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে সমর্থ। চৈতন্য মহাপ্রভুর হিন্দুধর্ম চেতনায় বিভিন্ন দেব-দেবীর অনুসারীদের বিদ্বেষ এবং বর্ণভেদ দূর করতে প্রেমভক্তি মতবাদের প্রচলন করেন। তিনি বলেন, প্রেমপূর্ণ ভক্তি দিয়েই ভগবানকে লাভ করা যায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমবেত উপাসনায় চরিত্র গঠন, সমাজসংস্কার, ব্রহ্মচর্য, স্বাবলম্বন ও জগতের কল্যাণের জন্য স্বামী স্বরূপানন্দ 'অযাচক আশ্রম' প্রতিষ্ঠা করেন। স্বামী প্রণবানন্দ সেবাদর্শের কথা প্রচার করেছেন। লোকনাথ ব্রহ্মচারী লোকসেবা বা লোকশিক্ষার কথা প্রচার করেছেন। সততা, নিষ্ঠা, সংযম, সাম্য ও সেবা ছিল তার নৈতিক আদর্শের মূলমন্ত্র। উপরে আলোচনায় হিন্দুধর্মের চিন্তা-চেতনায় বিভিন্ন মত ও পথের সন্ধান পাওয়া যায়। তবে এই ভিন্ন মত ও পথগুলোর মধ্যে এক মহামিলন লক্ষ করা যায়। আর তা হলো, মানব জীবনের ব্যবহারিক সমৃদ্ধিসহ আধ্যাত্মিক জীবনের পরম কল্যাণ তথা ঈশ্বরলাভ।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।