ভগবানের অবতরণের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: ভগবানের অবতরণের কারণ হলো দুষ্কৃতকারীদের বিনাশ সাধন, সাধু-সজ্জনদের দুঃখ-কষ্ট থেকে মুক্ত করা এবং ধর্ম সংস্থাপন করা। মানব সমাজে মাঝে মাঝে ধর্মের প্রতি অবজ্ঞা, অবহেলা দেখা দেয়। ধার্মিকদের জীবনে নেমে আসে নিপীড়ন-নির্যাতন। দুষ্কৃতকারীদের অত্যাচার-অনাচার সমাজজীবনকে কলুষিত করে তোলে। এরূপ অবস্থায় ভগবান স্বয়ং পৃথিবীতে নেমে আসেন। তাঁর এই নেমে আসার রূপকেই বলা হয় অবতার।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
ভগবানের অবতরণের কারণ ব্যাখ্যা করো।
উত্তর