শেয়ারFacebookWhatsApp

সদাচার কাকে বলে?

উত্তর: আবহমান কাল ধরে অনুসৃত ও মহাপুরষদের দ্বারা অনুশীলিত আচরণই সদাচার।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

সদাচার কাকে বলে?

উদ্দীপক

সঞ্জয় বাবু ছিলেন একজন প্রভাবশালী লোক। তিনি নিজেকে অনেক বড়ো মনে করেন। ঈশ্বর বলতে তিনি কিছু বোঝেন না। তিনি মনে করেন, নিজেই সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু তার ছেলে বিজয় ঈশ্বরভক্ত। সে ঈশ্বর ছাড়া আর কিছুই বোঝে না। এতে ক্ষিপ্ত হয়ে তার বাবা তাকে মারতে চাইলেও সে বেঁচে যায়। তার বিশ্বাস ধর্মই ধার্মিককে রক্ষা করে।

Mymensingh · 2024

উত্তর

আবহমান কাল ধরে অনুসৃত ও মহাপুরষদের দ্বারা অনুশীলিত আচরণই সদাচার।

উত্তর

আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ'- কথাটির অর্থ হচ্ছে, আমরা ধর্ম পালন করি মোক্ষলাভ এবং জগতের কল্যাণের জন্য। মানব জীবনের পরম প্রাপ্তি হচ্ছে মোক্ষলাভ। কিন্তু শুধু নিজের কল্যাণ সাধন করলেই চলবে না। জীব ও জগতের কল্যাণ সাধনও করতে হবে। কারণ জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর বাস করেন। তাই নিজের মোক্ষলাভ ও জগতের কল্যাণের জন্য আমরা ধর্ম পালন করি।

উত্তর

পাঠ্যবইয়ের আলোকে হিরণ্যকশিপু চরিত্রের সাথে সঞ্জয় বাবুর চরিত্রের মিল খুঁজে পাওয়া যায।সত্যযুগে দৈত্যদের রাজা ছিল হিরণ্যকশিপু। দৈত্যরা চিরকাল দেবতাদের প্রতি রুষ্ট ছিল। কিন্তু দেবতাবিদ্বেষী হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিয়েছিলেন হরিভক্ত প্রহ্লাদ। দম্ভ ও কর্তৃত্বের জোরে হিরণ্যকশিপু নিজের হরিভক্ত পুত্রকে বারংবার মারতে উদ্যত হয়। কিন্তু সে এই পাপকার্যে সফল হয়নি। উদ্দীপকেও দেখা যায় বিত্তশালী ও শক্তিশালী রাজন নিজেকে সর্বময় ক্ষমতায় অধিকারী মনে করে। সৃষ্টিকর্তায় বিশ্বাস নেই বলে সে হরিভক্ত আপনজনকে বারবার মারার চেষ্টা করে। কিন্তু এতে সে সফল হয়নি।উপরের আলোচনা শেষে দেখা যায়, হিরণ্যকশিপুর চরিত্রে যে সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান, সঞ্জয়ের মধ্যেও সেই একই বৈশিষ্ট্য লক্ষণীয়। তাই বলা যায়, হিরণ্যকশিপুর চরিত্রের সাথে সঞ্জয় বাবুর চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়।

উত্তর

বিজয়ের বিশ্বাস "ধর্মই ধার্মিককে রক্ষা করে" উক্তিটি 'ধর্মের জয়' উপাখ্যানের আলোকে বিশ্লেষণ করা হলো-সত্যযুগে দৈত্যদের রাজা ছিল হিরণ্যকশিপু। দৈত্যরা চিরকাল দেবতাদের প্রতি রুষ্ট ছিল। কিন্তু দেবতাবিদ্বেষী দাম্ভিক হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিয়েছিলেন হরিভক্ত প্রহ্লাদ। হরিনাম জপ ছাড়া সে কিছুই বোঝে না। তাই নিজের পুত্রের পরিপ্রেমে আকুলতা দেখে হিরণ্যকশিপু অনেক ক্ষিপ্ত হলো। পুত্রের মন থেকে হরিনাম দূর করার জন্য নানা রকম শাস্তির ব্যবস্থা করে। কিন্তু প্রহ্লাদের মন থেকে হরিনাম দূর করতে পারে না। প্রহ্লাদের মন হরিনামে পবিত্র ছিল। শ্রীহরিই সবসময় প্রহ্লাদকে রক্ষা করত। আর এর মূলে ছিল হরির প্রতি বিশ্বাস। বিশ্বাসই ধর্মের মূল। তাই তো শত চেষ্টা করার পর প্রহ্লাদকে হিরণ্যকশিপু হত্যা করতে পারেনি। ধার্মিকের জয় হয়েছে। ঈশ্বরের বিশ্বাস থাকলে ধর্মের জয় হয়। সাথে ধার্মিকেরও জয় হয়।'ধর্মের জয়' উপাখ্যানের অনুরূপ ঘটনা উদ্দীপকের বিজয়ের ক্ষেত্রে লক্ষ করা যায়। কারণ সেও ছিল ঈশ্বরভক্ত। এ কারণে তার বাবা তাকে মারতে চাইলেও সে বেঁচে যায়। তার বিশ্বাস ধর্মই ধার্মিককে রক্ষা করে। মনুসংহিতায় বলা হয়েছে, ধর্ম নষ্ট হলে ধর্মই ধর্মনষ্টকারীকে বিনাশ করেন। আর ধর্ম রক্ষিত হলে ধর্মই ধার্মিককে রক্ষা করেন।পরিশেষে বলা যায়, ধর্ম মানুষকে সঠিক পথে চলতে সহায়তা করে। এ কারণে ধর্মের জয় সবসময় হয়। অনেক ক্ষেত্রে সাময়িক বিপদে ধার্মিক কষ্ট পান কিন্তু পরিণামে ধর্ম এবং ধার্মিক জয় লাভ করে। যার দৃষ্টান্ত উদ্দীপকে ও 'ধর্মের জয়' উপাখ্যানে পরিলক্ষিত হয়।
SSCহিন্দুধর্ম শিক্ষাMymensingh 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।