শেয়ারFacebookWhatsApp

"শব্দকোষ” গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: "শব্দকোষ” গ্রন্থটির রচয়িতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

"শব্দকোষ” গ্রন্থটির রচয়িতা কে?

উদ্দীপক

তন্ময় ইদানিং অস্থির ও ধ্বংসাত্মক হয়ে উঠেছে। সে বাড়ির আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ভেঙে ফেলে। আবার কখনও কখনও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি মারোদ্যত হয়। তন্ময়ের এ রকম আচরণে তার পরিবার চিন্তিত হয়ে পড়েন। তারা দ্রুত তন্ময়কে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা ও শারীরিক লক্ষণের মাধ্যমে নিশ্চিত হয় যে তন্ময় মাদকাসক্ত। তখন ডাক্তার তন্ময়ের চিকিৎসা দেন এবং তার পরিবারকে মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক, ধর্মীয় সংস্কৃতির উপর গুরুত্বারোপ করেন।

Chittagong · 2023

উত্তর

"শব্দকোষ” গ্রন্থটির রচয়িতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়।

উত্তর

আমরা কেন ধর্ম পালন করি, সে সম্পর্কে বলা হয়েছে-আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ'। অর্থাৎ আমরা ধর্ম পালন করি নিজের মোক্ষলাভ এবং জগতের কল্যাণের জন্য। আমরা জানি, মোক্ষলাভের পূর্ব পর্যন্ত বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হবে। ভোগ করতে হবে জন্ম, জরা ও মৃত্যুর যন্ত্রণা। আর মোক্ষলাভ করলে ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে জীবাত্মা মিশে যাবে। একেই বলে ব্রহ্মলগ্ন হওয়া। এরই অপর নাম মোক্ষলাভ।

উত্তর

উদ্দীপকে ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষা ও শারীরিক লক্ষণের মাধ্যমে নিশ্চিত হয়েছিলেন তন্ময় মাদকাসক্ত। আমরা জানি, মাদক গ্রহণ বা মাদকাসক্তি অনৈতিক এবং অধর্মের পথ। কারণ মাদকাসক্তি মাদক গ্রহণকারীর স্বাভাবিক চেতনাকে বিমূঢ় করে দেয়। তিনি আর প্রকৃতিস্থ থাকেন না, সুস্থ থাকেন না। আর অসুস্থ দেহ ও মনে তিনি যে আচরণ করেন, তাতে অনৈতিকতা প্রকাশ পায়। ধূমপান, মদ, গাঁজা, আফিম, হেরোইন, কোডিন (ফেনসিডিল) ইত্যাদি মাদক। এগুলো গ্রহণ করা একবার শুরু হলে তা নেশায় পরিণত হয় আর সহজে ছাড়া যায় না। মাদকাসক্ত মাদকদ্রব্য না পেলে অস্থির হয়ে ওঠেন। তার আচরণ কখনও কখনও হয়ে ওঠে ধ্বংসাত্মক। উদ্দীপকে দেখা যায়, তন্ময় ইদানিং অস্থির ও ধ্বংসাত্মক হয়ে উঠেছে। সে বাড়ির আসবাবপত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ভেঙে ফেলে। আবার কখনও কখনও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি মারোদ্যত হয়। তন্ময়ের এ রকম আচরণে তার পরিবার চিন্তিত হয়ে পড়েন। তারা দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে তন্ময় মাদকাসক্ত।

উত্তর

উদ্দীপকের তন্ময়কে মাদকাসক্তির জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারিবারিক ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। একমাত্র পরিবার ও ধর্মীয় বিধিবিধানই পারে মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত রাখতে। কেননা পারিবারিক, ধর্মীয়, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ গোটা পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। মাদকাসক্তকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব পরিবারের। সন্তানদের কেবল শাসন নয় ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবারকে এমন শিক্ষা পোষণ করতে হবে যাতে পরিবারের সকল সদস্য ধূমপান ও মাদক গ্রহণের মতো অনৈতিক কাজ থেকে দূরে থাকে। পাশাপাশি ধর্মীয় শিক্ষা মাদকদ্রব্য সেবন থেকে দূরে রাখতে পারে। কারণ বিশ্বাস করতে হবে আমাদের এই দেহে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। এ কারণে মাদক গ্রহণের মাধ্যমে দেহকে অপবিত্র করা যাবে না।
SSCহিন্দুধর্ম শিক্ষাChittagong 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।