শেয়ারFacebookWhatsApp

"আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ"- ব্যাখ্যা কর।

উত্তর: আমরা কেন ধর্ম পালন করি, সে সম্পর্কে বলা হয়েছে-আত্মমোক্ষয় জগদ্ধিতায় চ'। অর্থাৎ আমরা ধর্ম পালন করি নিজের মোক্ষলাভ এবং জগতের কল্যাণের জন্য। আমরা জানি, মোক্ষলাভের পূর্ব পর্যন্ত বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হবে। ভোগ করতে হবে জন্ম, জরা ও মৃত্যুর যন্ত্রণা। আর মোক্ষলাভ করলে ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে জীবাত্মা মিশে যাবে। একেই বলে ব্রহ্মলগ্ন হওয়া। এরই অপর নাম মোক্ষলাভ।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

"আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঘটনা-১ : পরিতোষ বাবু কোন কাজটি করবেন আর কোন কাজটি করবেন না, এ নিয়ে মাঝে মাঝে সংশয়ে পড়েন। পরিশেষে তিনি মনের কথা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। ঘটনা-২ : কল্যান দরিদ্র কৃষক। বাজারে কিছু টাকা হারিয়ে গেলে চেয়ারম্যান মহোদয় তা কুড়িয়ে পান। কল্যানের মন খারাপ দেখে চেয়ারম্যান মহোদয় এর কারণ জানতে চাইলে কল্যান বলে, আমি কিছু টাকা হারিয়ে ফেলেছি। চেয়ারম্যান মহোদয় বললেন, “দেখ তো এই এক হাজার টাকার নোটটি তোমার কি না?” কল্যান বললো, 'আমার দুইশত টাকা হারিয়েছে।' কল্যানের এমন সততায় খুশি হয়ে চেয়ারম্যান মহোদয় দুইশত টাকার সাথে এক হাজার টাকার নোটটিও উপহার দিলেন।

Rajshahi · 2023

উত্তর

বেদের পরে কর্তব্য বা অকর্তব্য ধর্ম বা অধর্ম নির্ণয়ের জন্য রচিত গ্রন্থাবলিকে বলা হয় স্মৃতিশাস্ত্র।

উত্তর

আমরা কেন ধর্ম পালন করি, সে সম্পর্কে বলা হয়েছে-আত্মমোক্ষয় জগদ্ধিতায় চ'। অর্থাৎ আমরা ধর্ম পালন করি নিজের মোক্ষলাভ এবং জগতের কল্যাণের জন্য। আমরা জানি, মোক্ষলাভের পূর্ব পর্যন্ত বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হবে। ভোগ করতে হবে জন্ম, জরা ও মৃত্যুর যন্ত্রণা। আর মোক্ষলাভ করলে ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে জীবাত্মা মিশে যাবে। একেই বলে ব্রহ্মলগ্ন হওয়া। এরই অপর নাম মোক্ষলাভ।

উত্তর

ঘটনা-১ এ পাঠ্যপুস্তকের ধর্মের বিবেকের বাণী লক্ষণটি প্রকাশ পেয়েছে। ধর্মাধর্ম নির্ণয়ে কোনো দৃষ্টান্ত পাওয়া না গেলে এবং কোনো অবস্থানে আসা না গেলে বিবেকের দ্বারস্থ হতে হয়। যে কাজ নিজেকে প্রশ্ন করে সঠিক বা ভুল নির্ণয় করা যায় তাই বিবেক। এক্ষেত্রে নৈতিক মূল্যবোধের বিচারে যা ভালো কাজ তা ধর্মসম্মত এবং যা ভালো কাজ নয় তা অধর্ম। যেমন এক সন্ন্যাসীর গৃহে একলোক এসে আশ্রয় নেয়। ডাকাতরা তাকে খুঁজতে খুঁজতে সেই সন্ন্যাসীর বাসায় এসে উপস্থিত হয়। এক্ষেত্রে সন্ন্যাসীর ধর্ম সত্য কথা বলা হলেও বিবেকের মতে তা পাপ। কারণ সত্য কথা বললে আশ্রিত লোকটিকে ডাকাতরা ধরে নিয়ে গিয়ে ক্ষতি করবে। আর, মিথ্যা কথা বললে লোকটি প্রাণভিক্ষা পাবে। এক্ষেত্রে মিথ্যা বলাটাই ধর্ম। কারণ কারো জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলা পাপ নয়। এক্ষেত্রে ব্যক্তি বা সমাজের ক্ষতিকর কাজ ধর্মসম্মত নয়। বিবেক তা বাধা দিবেই। তাই, নৈতিক মূল্যবোধ হচ্ছে বিচারের মানদণ্ড এবং ধর্ম হচ্ছে সেই বিচারের সিদ্ধান্ত বা ফল। ঘটনা-১ এ পরিতোষ বাবু কোন কাজটি করবেন আর কোন কাজটি করবেন না, এ নিয়ে মাঝে মাঝে সংশয়ে পড়েন। পরিশেষে তিনি মনের কথা অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকেন। তিনি নিজের বোধশক্তিকে কাজে লাগিয়েছে। যা বিবেকের বাণী লক্ষণটি প্রকাশ পেয়েছে।

উত্তর

ঘটনা-২ এর কল্যান পাঠ্যবইয়ে বর্ণিত কাঠুরিয়ার চরিত্রের খণ্ডাংশ মাত্র। একদিন এক কাঠুরিয়া বনে কাঠ কাটার সময় তার কুঠারটি অসাবধানতাবশত নদীর জলে পড়ে যায়। কুঠারের শোকে সে মনের দুঃখে কাঁদতে লাগল। এমন সময় জলের ভেতর থেকে জলদেবতা উঠে আসল এবং বিস্তারিত শুনে জলে ডুব দিল। এরপর একবার সোনার কুঠার এবং আর একবার রুপার কুঠার নিয়ে উঠল। দুবারই কাঠুরিয়া প্রত্যাখ্যান করল। তখন জলদেবতা লোহার কুঠারটি নিয়ে এলে সেটিকে সে তার নিজের বলে দাবি করল। এতে খুশি হয়ে জলদেবতা কাঠুরিয়াকে তিনটি কুঠারই দিলেন। সোনা ও রুপার কুঠার দুটি বিক্রি করে কাঠুরিয়ার দুঃখ লাঘব হলো।ঘটনা-২ এ দেখা যায়, কল্যান দরিদ্র কৃষক। বাজারে কিছু টাকা হারিয়ে গেলে চেয়ারম্যান মহোদয় তা কুড়িয়ে পান। কল্যানের মন খারাপ দেখে চেয়ারম্যান মহোদয় এর কারণ জানতে চাইলে কল্যান বলে, আমি কিছু টাকা হারিয়ে ফেলেছি। চেয়ারম্যান মহোদয় বললেন, “দেখ তো এই এক হাজার টাকার নোটটি তোমার কি না?” কল্যাণ বললো, 'আমার দুইশত টাকা হারিয়েছে।' কল্যাণের এমন সততায় খুশি হয়ে চেয়ারম্যান মহোদয় দুইশত টাকার সাথে একহাজার টাকার নোটটিও উপহার দিলেন। সুতরাং বলা যায়, ঘটনা-২ এর কল্যান পাঠ্যবইয়ে বর্ণিত উপাখ্যানের মূল চরিত্রের খণ্ডাংশ মাত্র।
SSCহিন্দুধর্ম শিক্ষাRajshahi 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

"আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ"- ব্যাখ্যা কর। | Prosthuti