সুবলের চরিত্রের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন চরিত্রের মিল রয়েছে? বর্ণনা করো।
উত্তর: সুবলের চরিত্রের সাথে আমার পাঠ্যপুস্তকের প্রহ্লাদ চরিত্রের মিল রয়েছে।সত্যযুগে দৈত্যদের রাজা ছিল হিরণ্যকশিপু। দৈত্যরা চিরকাল দেবতাদের প্রতি রুষ্ট ছিল। কিন্তু দেবতাবিদ্বেষী হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিয়েছিলেন হরিভক্ত প্রহ্লাদ। দম্ভ ও কর্তৃত্বের জোরে হিরণ্যকশিপু নিজের হরিভক্ত পুত্রকে বারংবার মারতে উদ্যত হয়। কিন্তু সে এই পাপকার্যে সফল হয়নি। উদ্দীপকেও দেখা যায় বিত্তশালী ও শক্তিশালী রাজন নিজেকে সর্বময় ক্ষমতায় অধিকারী মনে করে। সৃষ্টিকর্তায় বিশ্বাস নেই বলে সে হরিভক্ত আপনজনকে বারবার মারার চেষ্টা করে। কিন্তু এতে সে সফল হয়নি।উদ্দীপকে সুবল ছিল হরিভক্ত। কিন্তু তার বাবা ছিলেন হরিবিদ্বেষী। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায় মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে সুবলকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করে। প্রহ্লাদের চরিত্রে যেসব বৈশিষ্ট্য বিদ্যমান সুবলের মধ্যেও সেসব বৈশিষ্ট্য রয়েছে। তাই বলা যায়, সুবলের চরিত্রের সাথে প্রহ্লাদ চরিত্রের মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সুবলের চরিত্রের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন চরিত্রের মিল রয়েছে? বর…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর