দৃশ্যকল্প-২ এর প্রবীর চরিত্রটি তোমার পাঠ্যবইয়ের উপাখ্যানের একটি চরিত্রেরই প্রতিচ্ছবি- তুমি কি একমত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: যদৃশ্যকল্প-২ এর প্রবীর চরিত্রটি পাঠ্যবইয়ের ধর্মের জয় উপাখ্যানের হরিভক্ত প্রহ্লাদ চরিত্রেরই প্রতিচ্ছবি। এই ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। নিম্নে এর মতামতের সপক্ষে যুক্তি দেয়া হলো :সত্যযুগে হিরণ্যকশিপু বলে এক রাজা ছিলেন। তিনি ছিলেন দৈত্যদের রাজা। দৈত্যরা চিরকাল দেবতাদের প্রতি রুষ্ট থাকেন। তাই হিরণ্যকশিপু ছিলেন হরিবিদ্বেষী। কিন্তু তার পুত্র ছিলেন হরিভক্ত। তার নাম প্রহ্লাদ। অনেক চেষ্টা করেও রাজা হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদের হৃদয় থেকে হরিভক্তি দূর করতে পারেন না। পরে তাকে হত্যা করার নানা চেষ্টা করা হয়। পাহাড় থেকে ফেলে দিয়ে, বিষধর সর্পের প্রকোষ্ঠে নিক্ষেপ করে, হাতির পায়ের নিচে ফেলে, বিষমিশ্রিত অন্ন দিয়ে। কোনোভাবেই প্রহ্লাদকে হত্যা করা যায় না। শ্রীহরি তাকে সর্বাবস্থায় রক্ষা করেন। পরবর্তী সময় শ্রীহরি নৃসিংহ অবতার রূপে হিরণ্যকশিপুকে বধ করেন। উদ্দীপকে দেখা যায়, অমল রায়ের ছেলে প্রবীর রায় ছোটবেলা থেকেই ঈশ্বরে আরাধনা করে। কিন্তু অমল রায় চায় ছেলে তাকে সংসারের কাজেকর্মে সাহায্য করুক। তবে প্রবীর রায় ঈশ্বর আরাধনা ছাড়া আর কোনোকাজেই মন বসাতে পারে না এবং করতে চায় না। তাই অমল রায় প্রবীর রায়কে ঈশ্বর আরাধনা থেকে দূরে রাখতে না পেরে নানাভাবে হত্যা করার চেষ্টা করেন। কিন্তু তিনি তাকে হত্যা করতে পারেন না। উপাখ্যান থেকেও আমরা দেখতে পাই, বিষ্ণুভক্ত প্রহ্লাদকে কোনোভাবেই হিরণ্যকশিপু হত্যা করতে পারেন না। কারণ তাকে সর্বাবস্থায় শ্রীহরি রক্ষা করেন।তাই বলা যায়, উদ্দীপকের প্রবীর রায় উপাখ্যানের প্রহ্লাদেরই প্রতিচ্ছবি।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর প্রবীর চরিত্রটি তোমার পাঠ্যবইয়ের উপাখ্যানের একটি চরি…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর