শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ তপন এর মধ্যে পাঠ্যপুস্তকের যে চরিত্রের মিল রয়েছে তা পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ তপন এর মধ্যে পাঠ্যপুস্তকের বিভীষণের ছেলে তরণীসেনের মিল খুঁজে পাওয়া যায়। নিচে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো:তরণীসেন ছিলেন রাবণের ভাই বিভীষণের পুত্র। তিনি ছিলেন সৎসাহসের এক উজ্জ্বল প্রতিমূর্তি। রাম-লক্ষ্মণের সাথে রাক্ষস বাহিনীর যুদ্ধে রাক্ষস বাহিনীর বড়ো বড়ো বীর যোদ্ধারা প্রাণ ত্যাগ করে। সোনার লঙ্কা পরিণত হয় শ্মশানে। এ অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনেও দেশকে রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে এগিয়ে যান তরণীসেন। এ যুদ্ধে রামের বৈষ্ণব অস্ত্রে তরণীসেন মৃত্যুবরণ করেন। বস্তুত এভাবেই সৎসাহসের অধিকারী ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশ ও মানুষের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করে।দৃশ্যকল্প-১ এ দেখা যায়, তপন স্বপন বাবুর বাড়িতে পড়াতে যায়। ঐ বাড়ি থেকে প্রতিদিনই সে গৃহপরিচারিকার কান্নার আওয়াজ শুনতে পায়। একদিন সে যখন দেখতে পেল স্বপন বাবুর স্ত্রী গৃহপরিচারিকাকে শারীরকভাবে প্রহার করছে তখন সে সাথে সাথে তার প্রতিবাদ জানায়। তাই বলা যায়, পাঠ্যবইয়ের তরণীসেনের মতো তপনের মধ্যেও সৎ সাহসের গুণটি ফুটে উঠেছে।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ তপন এর মধ্যে পাঠ্যপুস্তকের যে চরিত্রের মিল রয়েছে তা প…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: স্বপন বাবুর বাড়িতে তপন পড়াতে যায়।তপন প্রায়ই ঐ বাড়িতে গৃহপরিচারিকার কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। একদিন তপন কাছে গিয়ে দেখে স্বপন বাবুর স্ত্রী সেই গৃহপরিচারিকাকে শারীরিকভাবে প্রহার করছে। তখন তপন কাল বিলম্ব না করে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ায়।দৃশ্যকল্প-২ : সম্প্রতি বন্যায় ডিমলা উপজেলার লাউতারা গ্রামের মানুষের ঘর-বাড়ি, ফসলি ক্ষেত ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এমন পরিস্থিতিতে গণেশ চিড়া, মুড়ি, গুড় ও মোমবাতি সংগ্রহ করে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করেন।

Rajshahi · 2025

উত্তর

'অযাচক বৃত্তি' হলো উপাসনার একটি রীতি।

উত্তর

মানবতা গুণের কারণে সকল জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। সহজাত কিছু প্রবৃত্তি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। এই প্রবৃত্তিগুলো পশু-পাখির মাঝেও থাকে। তবে মানবতার গুণ দ্বারা মানুষকে অন্যান্য জীব থেকে আলাদা করা যায়। এই গুণের কারণেই মানুষকে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ তপন এর মধ্যে পাঠ্যপুস্তকের বিভীষণের ছেলে তরণীসেনের মিল খুঁজে পাওয়া যায়। নিচে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো:তরণীসেন ছিলেন রাবণের ভাই বিভীষণের পুত্র। তিনি ছিলেন সৎসাহসের এক উজ্জ্বল প্রতিমূর্তি। রাম-লক্ষ্মণের সাথে রাক্ষস বাহিনীর যুদ্ধে রাক্ষস বাহিনীর বড়ো বড়ো বীর যোদ্ধারা প্রাণ ত্যাগ করে। সোনার লঙ্কা পরিণত হয় শ্মশানে। এ অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনেও দেশকে রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে এগিয়ে যান তরণীসেন। এ যুদ্ধে রামের বৈষ্ণব অস্ত্রে তরণীসেন মৃত্যুবরণ করেন। বস্তুত এভাবেই সৎসাহসের অধিকারী ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশ ও মানুষের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করে।দৃশ্যকল্প-১ এ দেখা যায়, তপন স্বপন বাবুর বাড়িতে পড়াতে যায়। ঐ বাড়ি থেকে প্রতিদিনই সে গৃহপরিচারিকার কান্নার আওয়াজ শুনতে পায়। একদিন সে যখন দেখতে পেল স্বপন বাবুর স্ত্রী গৃহপরিচারিকাকে শারীরকভাবে প্রহার করছে তখন সে সাথে সাথে তার প্রতিবাদ জানায়। তাই বলা যায়, পাঠ্যবইয়ের তরণীসেনের মতো তপনের মধ্যেও সৎ সাহসের গুণটি ফুটে উঠেছে।

উত্তর

যদৃশ্যকল্প-২ এ গণেশ বাবুর মধ্যে ধর্মের মানবিক গুণের প্রকাশ পেয়েছে। নিচে তা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করা হলো: প্রজাবৎসল, কৃষ্ণভক্ত রাজা রন্তিবর্মা আটচল্লিশ দিন কঠিন অযাচক বৃত্তি পালন করেও যে মানবিকতা দেখিয়েছেন তা ইতিহাসে বিরল। ঊনপঞ্চাশতম দিনে এক ভক্ত তাকে কিছু খাবার দিয়ে যায়। কিন্তু তখনই তার সামনে উপস্থিত হয় একজন ক্ষুধার্ত ভিক্ষুক ও একটি কুকুর। ভিক্ষুকটি রাজা রন্তিবর্মার কাছে কিছু খেতে চায়। তখন রাজা নিজে না খেয়ে তার সম্পূর্ণ খাবার ওই ভিক্ষুক এবং কুকুরটিকে দিয়ে দেন। এভাবেই রন্তিবর্মার আচরণে মানবতার গুণের প্রকাশ দেখা যায়।দৃশ্যকল্প-২ এ দেখা যায়, বন্যায় ডিমলা উপজেলার মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। সেই অবস্থায় গণেশ বন্যার্তদের চিড়া, গুড়, মুড়ি, মোমবাতি ইত্যাদি বিতরণ করে। পরিশেষে বলা যায়, পাঠ্যবইয়ের রাজা রন্তিবর্মার মানবতা গুণের মতো গণেশের মধ্যেও মানবতা গুণের প্রকাশ পেয়েছে।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।