শেয়ারFacebookWhatsApp

হিরণ্যকশিপুকে কীসের সাহায্যে হত্যা করা হয়েছিল?

উত্তর: শ্রীহরি নখ দিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেছিল।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

হিরণ্যকশিপুকে কীসের সাহায্যে হত্যা করা হয়েছিল?

উদ্দীপক

প্রাপ্তি একবার এক সমস্যায় পড়ে। সে বেদ ও স্মৃতিশাস্ত্রের সাহায্য নিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করে কিন্তু পারে না। শেষ পর্যন্ত একজন মহাপুরুষের আদর্শ অনুসরণ করে সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়। অন্যদিকে হৃদয়ও একটা সমস্যায় পড়ে। যখন কোনমতেই সমাধান খুঁজে পাচ্ছিলনা তখন সে একটি জায়গায় ধীর স্থিরভাবে বসে চিন্তা করে এবং সমাধানের পথ খুঁজে পায়।

Dinajpur · 2023

উত্তর

শ্রীহরি নখ দিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেছিল।

উত্তর

মনুষ্যত্বের অন্যতম প্রধান উপাদান হলো শিষ্টাচার। নম্র, ভদ্র বা শিষ্ট আচরণকে শিষ্টাচার বলে। ধর্মপথে চলার ক্ষেত্রে শিষ্টাচার অন্যতম পাথেয়। মাতা-পিতা ও অন্যান্য গুরুজনকে আমরা প্রণাম জানাই। এই প্রণাম জানানোর মধ্যে দিয়ে যে শিষ্টাচার প্রকাশ পায়, তার নাম ভক্তি বা শ্রদ্ধা। আবার সমবয়সীদের শুভেচ্ছা জানাই এবং ছোটদের স্নেহ করি। এ সবই শিষ্টাচারের বিভিন্ন প্রকারভেদ। শিষ্টাচার বা ভদ্র ব্যবহারের দ্বারা আমরা মানুষের মন জয় করতে পারি। তাই সমাজজীবনে চলার পথে শিষ্টাচার প্রয়োজনীয় গুণ ও নৈতিক মূল্যবোধ।

উত্তর

প্রাপ্তি ধর্মাধর্ম নির্ণয়ের তৃতীয় প্রমাণ তথা সদাচার প্রমাণের সাহায্যে সমস্যাটির সমাধান করেছিল। কোনো বিষয়ে বেদ ও স্মৃতিশাস্ত্র থেকে বাস্তবসম্মত উপদেশ না পাওয়া গেলে মহাপুরুষদের আচরণকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে হবে এবং সে পথেই চলতে হবে। আবহমান কাল ধরে অনুসৃত ও মহাপুরুষদের দ্বারা অনুশীলিত আচরণই সদাচার। ধর্মাধর্ম নির্ণয়ে সদাচার তৃতীয় প্রমাণ। উদ্দীপকে দেখা যায়, প্রাপ্তি একবার এক সমস্যায় পড়ে। সে বেদ ও স্মৃতিশাস্ত্রের সাহায্য নিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করে কিন্তু পারে না। শেষ পর্যন্ত একজন মহাপুরুষের আদর্শ অনুসরণ করে সমস্যাটি সমাধান করে, যা ধর্মাধর্ম নির্ণয়ের তৃতীয় প্রমাণের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, প্রাপ্তি ধর্মাধর্ম নির্ণয়ের তৃতীয় প্রমাণের সাহায্যে সমস্যাটির সমাধান করেছেন।

উত্তর

না, প্রাপ্তি ও হৃদয় তাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে ধর্মাধর্ম নির্ণয়ের একই প্রমাণ অনুসরণ করেনি। প্রাপ্তি ধর্মাধর্ম নির্ণয়ের তৃতীয় প্রমাণ তথা সদাচার এবং হৃদয় ধর্মাধর্ম নির্ণয়ের চতুর্থ প্রমাণ তথা বিবেকের বাণী অনুসরণ করেছে। কোনো বিষয়ে বেদ ও স্মৃতিশাস্ত্র থেকে বাস্তবসম্মত উপদেশ না পাওয়া গেলে মহাপুরুষদের আচরণকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে হবে এবং সে পথেই চলতে হবে। আবহমান কাল ধরে অনুসৃত ও মহাপুরুষদের দ্বারা অনুশীলিত আচরণই সদাচার। ধর্মাধর্ম নির্ণয়ে সদাচার তৃতীয় প্রমাণ। ধর্মাধর্ম নির্ণয়ে বিজ্ঞব্যক্তি নিজের বিবেককেও প্রামাণ্য বলে বিবেচনা করেন। বিবেক কী বলে? যে কাজ ব্যক্তিকে বিপথগামী করে এবং সামষ্টিক অমঙ্গল ডেকে আনে, বিবেক সে কাজকে অধর্ম বলে বিবেচনা করে। কাজেই নিজেই নিজেকে প্রশ্ন করে নির্ণয় করতে হবে : কাজটি করলে ধর্ম হবে, না অর্ধম হবে। নৈতিক মূল্যবোধের বিচারে যা ভালো কাজ তা ধর্মসম্মত এবং যা ভালো কাজ নয়, তা করলে অধর্ম হয়। ব্যক্তি বা সমাজের ক্ষতিকর কাজ ধর্মসম্মত নয়। বিবেক সেখানে বাধা দেবেই। উদ্দীপকে প্রাপ্তি বেদ ও স্মৃতিশাস্ত্রের সাহায্য নিয়ে তার সমস্যাটি সমাধান করতে পারে না। শেষ পর্যন্ত একজন মহাপুরুষের আদর্শ অনুসরণ করে, যা ধর্মাধর্ম নির্ণয়ের তৃতীয় প্রমাণের সাথে মিল রয়েছে। আর হৃদয় একটা সমস্যায় পড়ে। যখন কোনোমতেই সমাধান খুঁজে পাচ্ছিল না তখন সে একটি জায়গায় ধীর স্থিরভাবে বসে চিন্তা করে এবং সমাধানের পথ খুঁজে পায়, যা ধর্মাধর্ম নির্ণয়ের চতুর্থ প্রমাণের সাথে সম্পর্কযুক্ত।
SSCহিন্দুধর্ম শিক্ষাDinajpur 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।