উদ্দীপকে তরুণদের কর্মকাণ্ড প্রতিরোধে পারিবারিক ও ধর্মীয় সাংস্কৃতিক গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে তরুণদের কর্মকাণ্ড তথা মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্ব অপরিসীম।একমাত্র পরিবার ও ধর্মীয় বিধিবিধানই পারে ধূমপান গ্রহণ থেকে বিরত রাখতে। কেননা পারিবারিক, ধর্মীয়, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ গোটা পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। ধূমপায়ী ব্যক্তিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব পরিবারের। সন্তানদের কেবল শাসন নয় ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবারকে এমন শিক্ষা পোষণ করতে হবে যাতে পরিবারের সকল সদস্য ধূমপান ও মাদক গ্রহণের মতো অনৈতিক কাজ থেকে দূরে থাকে। পাশাপাশি ধর্মীয় শিক্ষা ধূমপান সেবন থেকে দূরে রাখতে পারে। কারণ বিশ্বাস করতে হবে আমাদের এই দেহে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। এ কারণে ধূমপান গ্রহণের মাধ্যমে দেহকে অপবিত্র করা যাবে না।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে তরুণদের কর্মকাণ্ড প্রতিরোধে পারিবারিক ও ধর্মীয় সাংস্কৃতিক …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর