উদ্দীপকে সুবলের চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের কোন গল্পে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সুবলের চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের 'সততাই সর্বোৎকৃষ্ট পন্থা' গল্পের সাদৃশ্য রয়েছে।একদিন এক কাঠুরিয়া বনে কাঠ কাটার সময় তার কুঠারটি অসাবধানতাবশত নদীর জলে পড়ে যায়। কুঠারের শোকে সে মনের দুঃখে কাঁদতে লাগল। এমন সময় জলের ভেতর থেকে জলদেবতা উঠে আসল এবং বিস্তারিত শুনে জলে ডুব দিল। এরপর একবার সোনার কুঠার এবং আর একবার রুপার কুঠার নিয়ে উঠল। দুবারই কাঠুরিয়া প্রত্যাখ্যান করল। তখন জলদেবতা লোহার কুঠারটি নিয়ে এলে সেটিকে সে তার নিজের বলে দাবি করল। এতে খুশি হয়ে জলদেবতা কাঠুরিয়াকে তিনটি কুঠারই দিলেন। সোনা ও রুপার কুঠার দুটি বিক্রি করে কাঠুরিয়ার দুঃখ লাঘব হলো।উদ্দীপকে দরিদ্র যুবক সুবল কাগজ কুড়িয়ে বিক্রি করে সংসার চালায়। একদিন সে একটি কাগজের বাক্স খুলে অনেক টাকা ও কিছু কাগজ দেখতে পেল। পরবর্তীতে সে বাক্সটি থানায় জমা দিলে পুলিশ মালিকের কাছে বাক্সটি পৌঁছে দেন। এখানে সুবলের সততার প্রকাশ ঘটেছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে সুবলের চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের কোন গল্পে সাদৃশ্য রয়েছে…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর