শেয়ারFacebookWhatsApp

শ্যামলের এই অবস্থার প্রতিকার ও প্রতিরোধের উপায়গুরো আলোচনা কর।

উত্তর: ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার মাধ্যমে শ্যামলের মাদকাসক্তি প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব। মাদকাসক্তির প্রতিকার ও প্রতিরোধের ক্ষেত্রে পারিবারিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এজন্য শ্যামলের পরিবারের সকল সদস্যকে বোঝাতে হবে যে আমাদের দেহে আত্মারূপে ব্রহ্ম অবস্থান করছেন। তাই কোনোভাবেই দেহকে অপবিত্র করা যাবে না। হিন্দু ধর্মানুসারে মাদকাসক্তি ঘোরতর পাপসমূহের অন্যতম। এ সব ধর্মীয় বিষয় সম্পর্কে জ্ঞান দান করে মাদকাসক্তির প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব।শ্যামলকে শুধু শাসন নয়, সচেতনও করতে হবে। তাকে ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। কেননা ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে জীবন পবিত্র হয়। তাই বলা যায়, এ সব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শ্যামলের মাদকাসক্তি প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

শ্যামলের এই অবস্থার প্রতিকার ও প্রতিরোধের উপায়গুরো আলোচনা কর।

উদ্দীপক

শ্যামল খুব মেধাবী এবং ভালো ছাত্র ছিল। সে অসৎ সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে অর্থ জোগাড় করার জন্য সে চুরি এবং মিথ্যার আশ্রয় নিতে থাকে। তার বাবা-মা অত্যন্ত চিন্তিত হয়ে শ্যামলকে মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে দেন।

Dhaka · 2024

উত্তর

নমস্কার তিন প্রকার।

উত্তর

মাদকাসক্তি দৈহিক, মানসিক, আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিসাধন করে- এসব কারণে মাদক গ্রহণ অধর্ম। মাদকদ্রব্য গ্রহণে শরীরে নানা রোগের সৃষ্টি হয়। মস্তিষ্কের বিকৃতি ঘটে। বিবেক বুদ্ধি লোপ পায়। ফলে মানুষ নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। মাদকের টাকা যোগাড় করতে গিয়ে অনেকে অসৎ উপায় অবলম্বন করে। মাদক গ্রহণকারীরা পরিবার ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর ফলে পারিবারিক ও সামাজিক বন্ধন শিথিল হয়ে যায়। এসব অন্যায়ের কারণে মাদক গ্রহণ অধর্ম হিসেবে বিবেচিত হয়।

উত্তর

ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার মাধ্যমে শ্যামলের মাদকাসক্তি প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব। মাদকাসক্তির প্রতিকার ও প্রতিরোধের ক্ষেত্রে পারিবারিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এজন্য শ্যামলের পরিবারের সকল সদস্যকে বোঝাতে হবে যে আমাদের দেহে আত্মারূপে ব্রহ্ম অবস্থান করছেন। তাই কোনোভাবেই দেহকে অপবিত্র করা যাবে না। হিন্দু ধর্মানুসারে মাদকাসক্তি ঘোরতর পাপসমূহের অন্যতম। এ সব ধর্মীয় বিষয় সম্পর্কে জ্ঞান দান করে মাদকাসক্তির প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব।শ্যামলকে শুধু শাসন নয়, সচেতনও করতে হবে। তাকে ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। কেননা ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে জীবন পবিত্র হয়। তাই বলা যায়, এ সব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শ্যামলের মাদকাসক্তি প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব।

উত্তর

মাদকাসক্তির ক্ষেত্রে অসৎ সঙ্গীদের ব্যাপক প্রভাব রয়েছে।আমরা জানি, মাদকাসক্তি অনৈতিক ও অধর্মের পথ। কারণ মাদকদ্রব্য মস্তিষ্কের বিকৃতি ঘটায়। মাদক গ্রহণকারীর স্বাভাবিক চেতনাকে বিমূঢ় করে দেয়। মাদকাসক্ত ব্যক্তিকে দেখে অনেকেই এর দিকে আকৃষ্ট হতে পারে। কেননা মাদকাসক্তির ক্ষেত্রে সঙ্গী-সাথিদের অত্যধিক প্রভাব রয়েছে।মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। বর্তমান সমাজের অনেক তরুণ অসৎ সঙ্গীর দ্বারা প্রভাবিত হয়ে এই ঘৃণ্য বিষয়টির সাথে জড়িয়ে পড়েছে। বস্তুত মানুষের জীবনে সঙ্গীর প্রভাব সবচেয়ে বেশি। একটি প্রবাদ আছে 'সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ।' এ কারণে কেউ যদি বন্ধু হিসেবে খারাপ চরিত্রের কাউকে বেছে নেয় তবে আরও খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। মাদকাসক্তির ক্ষেত্রে এটা প্রকট আকার ধারণ করে। কেউ মাদকাসক্ত ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে তারও মাদকাসক্ত হওয়ার আশঙ্কা অনেকটা বেড়ে যায়। অনেক সময় মাদকাসক্ত সঙ্গীকে দেখে কৌতূহলবশত তার বন্ধুরা মাদক গ্রহণ করতে পারে যা শেষ পর্যন্ত আসক্তিতে পরিণত হয়। সার্বিক আলোচনার প্রেক্ষিতে এ কথা স্পষ্ট যে, মাদকাসক্তির ক্ষেত্রে অসৎ সঙ্গীদের নেতিবাচক প্রভাব রয়েছে। এর ফলে একজন অন্যজনকে মাদকাসক্তির দিকে নিয়ে যেতে পারে। যার দৃষ্টান্ত আমরা শ্যামলের জীবনে দেখতে পাই।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।