পাঠ্যপুস্তকের কোন চরিত্রের সাথে নৃপেন বাবুর চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়? তা বর্ণনা কর।
উত্তর: পাঠ্যপুস্তকের হিরণ্যকশিপু চরিত্রের সাথে নৃপেন বাবুর চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়।সত্যযুগে দৈত্যদের রাজা ছিল হিরণ্যকশিপু। দৈত্যরা চিরকাল দেবতাদের প্রতি রুষ্ট ছিল। কিন্তু দেবতাবিদ্বেষী হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিয়েছিলেন হরিভক্ত প্রহ্লাদ। দম্ভ ও কর্তৃত্বের জোরে হিরণ্যকশিপু নিজের হরিভক্ত পুত্রকে বারংবার মারতে উদ্যত হয়। কিন্তু সে এই পাপকার্যে সফল হয়নি। উদ্দীপকেও দেখা যায় বিত্তশালী ও শক্তিশালী রাজন নিজেকে সর্বময় ক্ষমতায় অধিকারী মনে করে। সৃষ্টিকর্তায় বিশ্বাস নেই বলে সে হরিভক্ত আপনজনকে বারবার মারার চেষ্টা করে। কিন্তু এতে সে সফল হয়নি।উদ্দীপকে নৃপেন বাবু ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি নিজেকে অনেক বড়ো মনে করেন। ঈশ্বর বলতে তিনি কিছু বোঝেন না। তিনি মনে করেন নিজেই সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু তার ছেলে সুকেশ ঈশ্বরভক্ত। সে ঈশ্বর ছাড়া আর কিছুই বোঝে না। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মারতে চাইলেও সে বেঁচে যায়। যা হিরণ্যকশিপুর চরিত্রের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, হিরণ্যকশিপুর চরিত্রের সাথে নৃপেন বাবুর চরিত্রের মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
পাঠ্যপুস্তকের কোন চরিত্রের সাথে নৃপেন বাবুর চরিত্রের মিল খুঁজে পাওয়…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর