দৃশ্যকল্প-২ এ গণেশ বাবুর মধ্যে ধর্মের যে গুণটি প্রকাশ পেয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: যদৃশ্যকল্প-২ এ গণেশ বাবুর মধ্যে ধর্মের মানবিক গুণের প্রকাশ পেয়েছে। নিচে তা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করা হলো: প্রজাবৎসল, কৃষ্ণভক্ত রাজা রন্তিবর্মা আটচল্লিশ দিন কঠিন অযাচক বৃত্তি পালন করেও যে মানবিকতা দেখিয়েছেন তা ইতিহাসে বিরল। ঊনপঞ্চাশতম দিনে এক ভক্ত তাকে কিছু খাবার দিয়ে যায়। কিন্তু তখনই তার সামনে উপস্থিত হয় একজন ক্ষুধার্ত ভিক্ষুক ও একটি কুকুর। ভিক্ষুকটি রাজা রন্তিবর্মার কাছে কিছু খেতে চায়। তখন রাজা নিজে না খেয়ে তার সম্পূর্ণ খাবার ওই ভিক্ষুক এবং কুকুরটিকে দিয়ে দেন। এভাবেই রন্তিবর্মার আচরণে মানবতার গুণের প্রকাশ দেখা যায়।দৃশ্যকল্প-২ এ দেখা যায়, বন্যায় ডিমলা উপজেলার মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। সেই অবস্থায় গণেশ বন্যার্তদের চিড়া, গুড়, মুড়ি, মোমবাতি ইত্যাদি বিতরণ করে। পরিশেষে বলা যায়, পাঠ্যবইয়ের রাজা রন্তিবর্মার মানবতা গুণের মতো গণেশের মধ্যেও মানবতা গুণের প্রকাশ পেয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ গণেশ বাবুর মধ্যে ধর্মের যে গুণটি প্রকাশ পেয়েছে তা পাঠ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর