প্রদীপ বাবুর মধ্যে কীসের স্বরূপ প্রকাশ পায়? ব্যাখ্যা করো।
উত্তর: প্রদীপ বাবুর মধ্যে ধার্মিকের স্বরূপ প্রকাশ পায়।ধর্মের দশটি বাহ্য লক্ষণ (ধৃতি, ক্ষমা, দম, ধী, বিদ্যা, অক্রোধ, প্রভৃতি) যার মধ্যে প্রকাশ পায় বা যিনি ধর্মের ঐ দশটি লক্ষণ নিজের জীবনে চলার পথে অনুসরণ করেন তিনিই ধার্মিক। ধার্মিক ব্যক্তি বেদ, স্মৃতি, সদাচার ও বিবেকের আহ্বানকে প্রামাণ্য বলে মনে করেন। ধার্মিক ব্যক্তি কখনো ধৈর্য হারান না। তিনি ক্ষমতা থাকলেও ক্ষমা করেন। ক্ষমতার দম্ভ দ্বারা তিনি পরিচালিত হন না। তিনি সর্বাবস্থায় নিজেকে সংযত করতে পারেন। ধার্মিক ব্যক্তি ধীশক্তিসম্পন্ন। তার প্রজ্ঞা তাকে মহান করে তোলে। সকল কিছু বিচার করার অনন্যশক্তি দান করে। তিনি নানা বিদ্যায় পারদর্শী। ধী ও বিদ্যা তাঁকে চরিত্রের উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে। ধার্মিক ব্যক্তি সত্যপ্রিয়।তিনি কখনো সত্য থেকে দূরে সরে যান না। ধার্মিক ব্যক্তি সুখে-দুঃখে নিরুদ্বেগ থাকেন। আনন্দে অতি উদ্বেল হন না বা দুঃখে ভেঙে পড়েন না। দান ও দয়া ধার্মিকের দুটি প্রধান নৈতিক গুণ। ধার্মিক ব্যক্তি বিনয়ী। তিনি নিজেকে তৃণের চেয়েও নীচু মনে করেন। তিনি বৃক্ষের চেয়েও সহিষ্ণু হন। তিনি সমদর্শী।উদ্দীপকে দেখা যায়, প্রদীপ বাবু সদা বিনয়ী। তিনি নিজেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র মনে করেন। তার মধ্যে প্রচণ্ড সহিষ্ণুতা লক্ষ করা যায়। সবাইকে তিনি সমান চোখে দেখেন। যা ধার্মিকের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, প্রদীপ বাবুর মধ্যে ধার্মিকের স্বরূপ প্রকাশ পায়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
প্রদীপ বাবুর মধ্যে কীসের স্বরূপ প্রকাশ পায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর