নিলীমার মধ্যে পাঠ্যের যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নিলীমার মধ্যে পাঠ্যের শিষ্টাচার এর দিকটি ফুটে উঠেছে। নিম্নে তা বর্ণনা করা হলো-নম্র, ভদ্র বা শিষ্ট আচরণকে শিষ্টাচার বলে। শিষ্টাচার মনুষ্যত্বের অন্যতম প্রধান উপাদান। এ শিষ্টাচারের জন্যই মানুষ পশু-পাখি থেকে আলাদা। শিষ্টাচারের শিক্ষা মানুষকে বিনয়ী ও ভদ্র করে। শিষ্টাচারে উদ্বুদ্ধ ব্যক্তি কারও প্রতি অতিরিক্ত অনুরাগ কিংবা বিরাগ প্রদর্শন করে না। এছাড়াও গুরুজনদের পাশাপাশি সমবয়সিদের প্রতিও সে থাকে দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ।উদ্দীপকে দেখা যায়, নিলীমা নম্র ও ভদ্র স্বভাবের। সে সবময় বিনয়ী থাকে। কারো সাথে দেখা হলে শত ব্যস্ততার মাঝেও মাথা নত করে চলে যায়। সে ছোটদের প্রতিও খুব যত্নশীল।উপরের আলোচনা থেকে বলা যায়, নিলীমার মধ্যে শিষ্টাচারের দিকটি খুবই তীব্রভাবে প্রকাশ পেয়েছে। শিষ্টাচার একটি প্রয়োজনীয় গুণ বা নৈতিক মূল্যবোধ। নিলীমার মধ্যে সেই নৈতিক গুণেরই প্রকাশ ঘটেছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
নিলীমার মধ্যে পাঠ্যের যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর