উদ্দীপকে আকাশের কর্মকাণ্ড পাঠ্যপুস্তকের ধর্মপথের কোন ধারণাটি ফুটে উঠেছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আকাশের কর্মকাণ্ড পাঠ্যপুস্তকের ধর্মপথের শিষ্টাচার ধারণাটি ফুটে উঠেছে।শিষ্টাচার আদর্শ জীবনের জন্য অপরিহার্য। নম্র, ভদ্র বা শিষ্ট আচরণই শিষ্টাচার। শিষ্টাচার মনুষ্যত্বের অন্যতম প্রধান উপাদান। এ গুণটি অর্জন করে মানুষ পশু থেকে আলাদা হতে পারে। শিষ্টাচারী ব্যক্তি কাউকে হেয় করে না, তিনি সকলকে সমানভাবে দেখেন। সমাজে উঁচু-নিচু, ধনী-গরিব এ সকল বিষয় তাকে প্রভাবিত করতে পারে না। তার কাছে সকলেই সমানরূপে শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করেন। পিতা- মাতা, পরিবারের লোকজন যেমন তার প্রিয় তেমনি আত্মীয় নয় এমন লোকও তার কাছে প্রিয় হিসেবে বিবেচিত।উদ্দীপকে আকাশ নম্র ও ভদ্র। সে পিতা-মাতা ও গুরুজনদের সম্মান করে এবং সমবয়সীদের ভালোবাসে। ছোটোদের প্রতি রয়েছে তার অসীম স্নেহ। যা শিষ্টাচার ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, আকাশের কর্মকাণ্ডে ধর্মপথের শিষ্টাচার ধারণাটি ফুটে উঠেছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে আকাশের কর্মকাণ্ড পাঠ্যপুস্তকের ধর্মপথের কোন ধারণাটি ফুটে উ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর