উদ্দীপকের দীপঙ্কর তোমার পঠিত বিষয়ের কার চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের দীপঙ্কর আমার পঠিত বিষয়ের প্রভু নিত্যানন্দের চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে।প্রভু নিত্যানন্দ সর্বদা কৃষ্ণচিন্তায় বিভোর থাকেন। নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে তাঁর সাক্ষাৎ হয়। তারপর থেকে দুজনে নবদ্বীপে প্রেমভক্তি প্রচার করতে লাগলেন। জাতি-ধর্ম নির্বিশেষে নেচে গেয়ে হরিনাম বিলাতেন। তিনি কৃষ্ণনামের সঙ্গে একীভূত করে দেন শ্রীগৌরাঙ্গের নাম। গৌরাঙ্গ প্রবর্তিত প্রেমধর্মের এক মহাপ্রচারক রূপে গৌড়দেশে আবির্ভূত হন নিত্যানন্দ। ধর্মতত্ত্বের কোনো বিচার বিশ্লেষণ বা তর্ক-বিতর্ক নেই, আচার অনুষ্ঠানের কোনো বাড়াবাড়ি নেই, শুধু আচণ্ডালে প্রেম বিতরণ আর কৃষ্ণনাম। এভাবে প্রেমভক্তি আর কৃষ্ণনাম প্রচারের মাধ্যমে তিনি অনেক পাপী-তাপীকে উদ্ধার করেছেন। সকলকে কৃষ্ণভক্তরূপে ভালোবেসেছেন। তাঁর এই জীবোদ্ধারের কথা সারা গৌড়ে ছড়িয়ে পড়ে। দলে-দলে লোকজন তাঁর কাছে ছুটে আসতে থাকে। এর ফলে হিন্দুধর্ম ও সমাজ জীবনে এক বিরাট আন্দোলনের সৃষ্টি হয়। সকলে সমস্ত রকম ভেদাভেদ ভুলে এক সারিতে এসে দাঁড়ায়। সার্থক হয় শ্রীগৌরাঙ্গের প্রেমভক্তি ও কৃষ্ণনামের আন্দোলন। নিত্যানন্দও চির অমর হয়ে থাকেন গৌড়বাসীর অন্তরে।উদ্দীপকে দীপঙ্করের বৈশিষ্ট্যগুলোর সাথে প্রভু নিত্যানন্দের বৈশিষ্ট্যগুলো পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের দীপঙ্কর তোমার পঠিত বিষয়ের কার চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর