সিক্তের আচরণটির গুরুত্ব তুলে ধর।
উত্তর: সিক্তের আচরণে শিষ্টাচার প্রকাশ পেয়েছে। শিষ্ঠাচারের গুরুত্ব অপরিসীম।শিষ্টাচার আদর্শ জীবনের জন্য অপরিহার্য। নম্র, ভদ্র বা শিষ্ট আচরণই শিষ্টাচার। শিষ্টাচার মনুষ্যত্বের অন্যতম প্রধান উপাদান। এ গুণটি অর্জন করে মানুষ পশু থেকে আলাদা হতে পারে। শিষ্টাচারী ব্যক্তি কাউকে হেয় করে না, তিনি সকলকে সমানভাবে দেখেন। সমাজে উঁচু-নিচু, ধনী-গরিব এ সকল বিষয় তাকে প্রভাবিত করতে পারে না। তার কাছে সকলেই সমানরূপে শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করেন। পিতা-মাতা, পরিবারের লোকজন যেমন তার প্রিয় তেমনি আত্মীয় নয় এমন লোকও তার কাছে প্রিয় হিসেবে বিবেচিত।অনুচ্ছেদের সিক্ত শিষ্টাচারের গুণে উদ্ভাসিত। পিতা-মাতাকে সে যেমন শ্রদ্ধা করে, ভক্তি করে, তেমনি সমাজের অন্য সকলের প্রতিও তার আচরণ এমনই। এমনকি সে তার সহপাঠীদের প্রতিও খুব মমতাশীল। তাদেরকে সে শুভেচ্ছা জানায়, ছোটোদেরও সিক্ত আদর করে। তার আচরণ থেকে অন্যরা অনুপ্রাণিত হয়।তাই সিক্তের দৃষ্টান্ত আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সমাজে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সিক্তের আচরণটির গুরুত্ব তুলে ধর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর