মুক্তিযোদ্ধা বিধান বাবু তোমার পাঠ্যবইয়ের কার চরিত্রকে নির্দেশ করে? বর্ণনা কর।
উত্তর: মুক্তিযোদ্ধা বিধান বাবু আমার পাঠ্যবইয়ে তরণীসেনের চরিত্রকে নির্দেশ করে।তরণীসেন ছিলেন রাবণের ভাই বিভীষণের পুত্র। তিনি সৎসাহসের এক উজ্জ্বল প্রতিমূর্তি। রাম-লক্ষ্মণের সাথে রাক্ষস বাহিনীর যুদ্ধে রাক্ষস বাহিনীর বড়ো বড়ো বীর যোদ্ধা প্রাণ ত্যাগ করে। সোনার লঙ্কা পরিণত হয় শ্মশানে। এ অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনেও দেশকে রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে এগিয়ে যান তরণীসেন। এ যুদ্ধে রামের বৈষ্ণব অস্ত্রে তরণীসেন মৃত্যুবরণ করেন। বস্তুত এভাবেই সৎসাহসের অধিকারী ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের জন্য প্রতিবাদ করেন।উদ্দীপকে দেখা যায়, বিধান বাবু ১৯৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে দেশকে শত্রুমুক্ত করেন। এজন্য তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। বিধান বাবুর এ ঘটনার মাধ্যমে তরণীসেনের আদর্শ প্রকাশ পেয়েছে। তরণীসেন মাত্র বারো বছরের বালক হয়েও সৎসাহস দেখিয়েছেন। দেশ এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করেছেন। তাই বলা যায়, বিধান বাবু বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে তরণীসেনের মতো সৎসাহসের পরিচয় দিয়েছেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
মুক্তিযোদ্ধা বিধান বাবু তোমার পাঠ্যবইয়ের কার চরিত্রকে নির্দেশ করে? …
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর