অনিকের কর্মকাণ্ডের সাথে পাঠ্যপুস্তকের কোন চরিত্রের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো।
উত্তর: অনিকের কর্মকাণ্ডের সাথে পাঠ্যপুস্তকের প্রহ্লাদ চরিত্রের মিল রয়েছে।সত্যযুগে দৈত্যদের রাজা ছিল হিরণ্যকশিপু। দৈত্যরা চিরকাল দেবতাদের প্রতি রুষ্ট ছিল। কিন্তু দেবতাবিদ্বেষী হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিয়েছিলেন হরিভক্ত প্রহ্লাদ। দম্ভ ও কর্তৃত্বের জোরে হিরণ্যকশিপু নিজের হরিভক্ত পুত্রকে বারংবার মারতে উদ্যত হয়। কিন্তু সে এই পাপকার্যে সফল হয়নি। উদ্দীপকেও দেখা যায় বিত্তশালী ও শক্তিশালী রাজন নিজেকে সর্বময় ক্ষমতায় অধিকারী মনে করে। সৃষ্টিকর্তায় বিশ্বাস নেই বলে সে হরিভক্ত আপনজনকে বারবার মারার চেষ্টা করে। কিন্তু এতে সে সফল হয়নি।উদ্দীপকে অনিক একজন ছোট বালক। সে অল্প বয়সে শ্রীহরির প্রতি আকৃষ্ট হয় সকল জায়গায় সে শ্রীহরিকে দেখতে পায়। হরিভক্তির জন্য তাকে তার পিতা বিভিন্ন উপায়ে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু শ্রী হরির কৃপায় সকল বিপদ থেকে অনিক রক্ষা পায়। যা প্রহ্লাদের চরিত্রে যে সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান অনিকের মধ্যেই সে বৈশিষ্ট্য লক্ষণীয়। তাই বলা যায়, অনিকের চরিত্রটি পাঠ্যপুস্তকের প্রহ্লাদ চরিত্রের মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
অনিকের কর্মকাণ্ডের সাথে পাঠ্যপুস্তকের কোন চরিত্রের সাদৃশ্য আছে তা ব…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর