উদ্দীপকের মিহিরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও ধর্ম কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে বলে মনে কর? মতামত দাও।
উত্তর: ধর্মীয় সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধের শিক্ষা প্রদানের মাধ্যমে মিহিরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে বলে আমি মনে করি। কিশোর মিহিরকে একমাত্র পরিবার ও ধর্মীয় বিধিবিধানই পারে মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত রাখতে। কেননা পারিবারিক, ধর্মীয়, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ গোটা পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। মাদকাসক্তকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব পরিবারের। সন্তানদের কেবল শাসন নয় ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবারকে এমন শিক্ষা পোষণ করতে হবে যাতে পরিবারের সকল সদস্য ধূমপান ও মাদক গ্রহণের মতো অনৈতিক কাজ থেকে দূরে থাকে। পাশাপাশি ধর্মীয় শিক্ষা মাদকদ্রব্য সেবন থেকে দূরে রাখতে পারে। কারণ বিশ্বাস করতে হবে আমাদের এই দেহে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। এ কারণে মাদক গ্রহণের মাধ্যমে দেহকে অপবিত্র করা যাবে না। পরিবারের প্রত্যেকেরই একটা অঙ্গীকার থাকা উচিত- 'ধূমপান, মাদক গ্রহণ অধর্মের পথ, চালাব না সে পাপপথে আমার জীবনরথ।' কিশোর মিহিরকে উক্ত পারিবারিক অনুশাসন ও ধর্মীয় চেতনাই পারে মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত রাখতে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের মিহিরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও ধর্ম ক…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর