উদ্দীপকের হৃদয় বাবুর ও দীপক বাবুর শেষ পরিণতি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের হৃদয়বাবুর কার্যকলাপে ধার্মিকের পরিচয় পাওয়া যায় এবং দীপক বাবুর কার্যকলাপে অধার্মিকের পরিচয় পাওয়া যায়। নিচে তাদের শেষ পরিণতি সম্পর্কে বিশ্লেষণ করা হলো-ধার্মিক সদা সন্তুষ্ট থাকেন। তিনি সদানন্দ, সদা হাস্যময় ও সদা প্রফুল্ল। প্রাপ্তি তাকে অহংকারী করে না ও অপ্রাপ্তি তাঁকে বিষণ্ণ করে না। তিনি তার ধর্মকে ঈশ্বরের কর্ম বলে বিবেচনা করেন এবং সকল কর্মের ফল ঈশ্বরকে সমর্পণ করেন। ধার্মিক ব্যক্তি ত্যাগ করে আনন্দ পান। সেবা করে তৃপ্ত হন। তার কর্ম জ্ঞান দ্বারা পরিদ্রুত এবং ভক্তি দ্বারা বিশোধিত। ধর্মগ্রন্থে আছে, ধার্মিক ইহলোকে শান্তি পান এবং পরলোকে তার স্বর্গ লাভ হয়। ধার্মিক ধার্মিকতার চরম অবস্থায় ব্রহ্ম লাভ করেন, তার জীবাত্মা পরমাত্মায় লীন হয়ে যায় এবং ধার্মিক মোক্ষ বা চিরমুক্তি লাভ করেন।অন্যদিকে অধার্মিক সবসময় অতৃপ্ত থাকেন বলে সর্বদাই বিষণ্ণ থাকেন। কাম তাকে তাড়িত করে, ক্রোধ তাকে উত্তেজিত করে, লোভ, তাকে আকর্ষণ করে ও তার অধঃপতন ঘটায়। ইহলোকে তিনি কুকর্মে লিপ্ত থাকেন। কখনো কখনো কৃত কুকর্মের জন্য দণ্ডিত হন এবং দণ্ড ভোগ করেন। ধর্মশাস্ত্র অনুসারে কুকর্ম থেকে পাপ অর্জিত হয়। পাপ মৃত্যু পর্যন্ত ডেকে আনে। পাপী নরকযন্ত্রণা ভোগ করেন। নরকযন্ত্রণা ভোগের পর আবার তাকে পৃথিবীতে এসে মানবেতর প্রাণীরূপে জন্মগ্রহণ করতে হয়। জন্ম-নরকযন্ত্রণা-মৃত্যুর চক্রে তিনি কেবল আবর্তিত হতে থাকেন।পরিশেষে বলা যায়, হৃদয় বাবুর কার্যকলাপের মাধ্যমে স্বর্গলাভ করবে এবং দীপক বাবুর কার্যকলাপে নরক যন্ত্রণা ভোগ করবে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের হৃদয় বাবুর ও দীপক বাবুর শেষ পরিণতি তোমার পাঠ্যবইয়ের আলোকে…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর