'উদ্দীপকের অনীলবাবুর চরিত্র অধার্মিকেরই প্রতিচ্ছবি'-তোমার উত্তরের পক্ষে যুক্তি তুলে ধর।
উত্তর: 'উদ্দীপকের অনীল বাবুর চরিত্র অধার্মিকেরই প্রতিচ্ছবি'- মন্তব্যটি যথার্থ।অধার্মিক সবসময় অতৃপ্ত থাকেন বলে সর্বদাই বিষণ্ণ থাকেন। কাম তাকে তাড়িত করে, ক্রোধ তাকে উত্তেজিত করে, লোভ, তাকে আকর্ষণ করে ও তার অধঃপতন ঘটায়। ইহলোকে তিনি কুকর্মে লিপ্ত থাকেন। কখনো কখনো কৃত কুকর্মের জন্য দণ্ডিত হন এবং দণ্ড ভোগ করেন। ধর্মশাস্ত্র অনুসারে কুকর্ম থেকে পাপ অর্জিত হয়। পাপ মৃত্যু পর্যন্ত ডেকে আনে। পাপী নরকযন্ত্রণা ভোগ করেন। নরকযন্ত্রণা ভোগের পর আবার তাকে পৃথিবীতে এসে মানবেতর প্রাণীরূপে জন্মগ্রহণ করতে হয়। জন্ম-নরকযন্ত্রণা-মৃত্যুর চক্রে তিনি কেবল আবর্তিত হতে থাকেন।তবে অধর্মের পথ পরিবহার করে ধর্মপথে চললে পাপীও পরিশুদ্ধ হয়ে মুক্তিলাভ করতে পারে। লাভ করতে পারে পরম করুণাময় ভগবানের করুণা। মনুসংহিতায় বলা হয়েছে, ধর্ম নষ্ট হলে ধর্মই ধর্মনষ্টকারীকে বিনাশ করে। আর ধর্ম রক্ষিত হলে ধর্মই ধার্মিককে রক্ষা করেন। ধর্মের জয় হয়। অধর্মের ঘটে পরাজয়। ধার্মিক সাময়িকভাবে কষ্ট পেতে পারেন।কিন্তু পরিণামে ধর্মের জয় হয়। ধার্মিক শান্তি পান।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
'উদ্দীপকের অনীলবাবুর চরিত্র অধার্মিকেরই প্রতিচ্ছবি'-তোমার উত্তরের প…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর