সজীবের পরিণতি কীসের কুফল? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে সজীবের পরিণতি ধূমপানের কুফল।ধূমপান ও মাদকাসক্তি দৈহিক, মানসিক, আর্থিক ও সামাজিক ক্ষতি সাধন করে। ধূমপানের ফলে নানাবিধ রোগ হয়। যেমন- নিউমোনিয়া, ব্রংকাইটিস, যক্ষ্মা, ফুসফুসের ক্যানসার, গ্যাস্ট্রিক, আলসার, ক্ষুধামান্দ্য, হৃদরোগ ইত্যাদি। তাছাড়া ধূমপান শুধু ধূমপায়ীরই ক্ষতি করে না, অন্যদেরও ক্ষতির কারণ হয়।মাদক গ্রহণেও নানা প্রকার অসুখ হয় এবং মাদকাসক্ত স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে সরে যায়। মাদক গ্রহণে মানসিক ক্ষতি হয়। মাদকাসক্ত অবস্থায় বিবেক বুদ্ধি লোপ পায় মাদকাসক্তের চৈতন্য পর্যন্ত লোপ পেতে পারে। মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্কবিকৃতিও ঘটতে পারে। মাদকদ্রব্য ক্রয় করার জন্য অর্থ জোগাড় করতে গিয়ে মাদকাসক্ত অসৎ উপায় অবলম্বন করতেও দ্বিধা করে না। মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন পর্যন্ত শিথিল হয়ে যায়।উদ্দীপকে দেখা যায়, সজীবের সাথে পরিবারের অন্যদের সম্পর্ক এখন আর ভালো নেই। সে স্বাভাবিক জীবন থেকে এখন অনেকটাই দূরে সরে গেছে। তার বিবেক বুদ্ধিও লোপ পেয়েছে। বর্তমানে সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। তাই বলা যায়, সজীবের পরিণতি ধূমপানের কুফল
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সজীবের পরিণতি কীসের কুফল? বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর