অয়নের সাথে পাঠ্যপুস্তকের কোন চরিত্রের মিল খুঁজে পাওয়া যায় তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তপনের কর্মকান্ডে প্রকাশিত 'সৎসাহস' গুণটির শিক্ষা সমাজ ও পারিবারিক জীবনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।উদ্দীপকে তপন দেশ ও দেশের মানুষের জন্য যুদ্ধে অংশ নেন। নিজের কথা না ভেবে প্রাণপণে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেন। যুদ্ধ শেষে বাড়ি ফিরে আসেন। কিন্তু যুদ্ধে তার একটি পা হারিয়ে যায়। এতে তাঁর কোনো কষ্ট হয়নি কারণ দেশ আজ স্বাধীন। এটি তাঁর গর্বের বিষয়। তপনের এরূপ কর্মকাণ্ডের মাধ্যমে সৎসাহসের পরিচয় খুঁজে পাওয়া যায়।'সাহস' কথাটির অর্থ ভয়শূন্যতা বা নির্ভীকতা। 'সৎ' শব্দের অর্থ সত্য ও ন্যায়ের পথে চলা। সুতরাং সৎসাহস কথাটির সামগ্রিক অর্থ হলো সত্য ও ন্যায়ের জন্য ভয় না পেয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অথবা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজেকে উৎসর্গ করা। অন্য কথায় নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের জন্য বা অন্যের মঙ্গলের জন্য যে ব্যক্তি নিজের শক্তি দ্বারা যথাসাধ্য চেষ্টা করে বা সাহস প্রদর্শন করে, তাকেই 'সৎ সাহস' বলে। যখন কেউ দুর্বলের উপর অত্যাচার করে তখন সৎসাহস নিয়ে দুর্বলের পক্ষে দাঁড়ানো উচিত। দুর্বলকে বা অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করা এবং অত্যাচারীকে প্রতিহত করার জন্য সৎসাহসের প্রয়োজন হয়। সৎসাহসী ব্যক্তি সমাজ, দেশ ও জাতির অহংকার। তারা সমাজের, দেশের বা জাতির যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। সৎসাহস মানুষের একটি বিশেষ নৈতিকগুণ। সৎসাহস ধর্মেরও অঙ্গ। সুতরাং বলা যায়, তপনের কর্মকাণ্ড সৎসাহসের শিক্ষা সমাজ ও পারিবারিক জীবনে বিশেষ তাৎপর্য বহন করে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
অয়নের সাথে পাঠ্যপুস্তকের কোন চরিত্রের মিল খুঁজে পাওয়া যায় তা ব্যাখ্…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর