অভিষেকের অনুশীলনকৃত আসনটির অনুশীলন পদ্ধতি পাঠ্যের আলোকে বর্ণনা করো।
উত্তর: অভিষেক গরুড়াসন অনুশীলন করে। গরুড়াসনের অনুশীলন পদ্ধতি বর্ণনা করা হলো-এ আসন অনুশীলনকালে দেহভঙ্গি গরুড়-এর মতো হয় বলে একে গরুড়াসন বলা হয়। এ আসন অনুশীলন পদ্ধতিটি হলো- দুই পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। ডান হাত কনুইয়ের কাছে ভেঙে বাঁ কনুইয়ের নিচ দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের তালু বাঁ হাতের তালুতে নমস্কারের ভঙ্গিতে রাখতে হবে। এবার বাঁ পা মাটিতে রেখে ডান পা দিয়ে বাঁ পা পেঁচিয়ে ধরতে হবে। তারপর স্বাভাবিকভাবে দম নিতে ও ছাড়তে হবে। এ অবস্থায় ৩০ সেকেন্ড থাকতে হবে। হাত পা বদল করে আসনটি ৪ বার অভ্যাস করতে হবে এবং শবাসনে বিশ্রাম নিতে হবে।উদ্দীপকে অভিষেকের মেরুদণ্ড একটু বাঁকা এবং দেহটাও লম্বা নয়। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে একটি বিশেষ আসন সঠিক নিয়মে অনুশীলন করে। আসনটি গরুড়ের মতো দেখায়। যা গরুড়াসনের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, অভিষেক গরুড়াসন অনুশীলন করে। এই আসনের উপকারিতা অনেক।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
অভিষেকের অনুশীলনকৃত আসনটির অনুশীলন পদ্ধতি পাঠ্যের আলোকে বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর