শেয়ারFacebookWhatsApp

শিষ্টাচার কাকে বলে?

উত্তর: নম্র, ভদ্র ও শিষ্ট আচরণই হলো শিষ্টাচার।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

শিষ্টাচার কাকে বলে?

উদ্দীপক

ড. রোজারী জাপান থেকে সিলেটে আসেন কাজে। এয়ারপোর্ট থেকে আম্বরখানায় টেক্সি করে আসার পথে পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ হ্যান্ডব্যাগটি গাড়িতে রেখেই নেমে পড়েন। বিকেল বেলায় টেক্সিচালক তার গাড়িতে হ্যান্ডব্যাগটি দেখতে পেয়ে বিস্মিত হন। অতঃপর চালক মাইকযোগে প্রাপ্তি বিজ্ঞপ্তি প্রচার করেন। ড. রোজারী মাইকিং শুনে তার ব্যাগটি ফিরে পান। এতে খুশি হয়ে টেক্সিচালককে পাঁচ হাজার টাকা পুরস্কার দেন।

Mymensingh · 2024

উত্তর

নম্র, ভদ্র ও শিষ্ট আচরণই হলো শিষ্টাচার।

উত্তর

প্রণাম বলতে বোঝায় প্রকৃষ্টরূপে নমন বা নমস্কার। প্রণাম চার প্রকার। যথা: অভিবাদন, পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম ও নমস্কার। নমস্কারের মাধ্যমে ব্যক্তির মনের সমস্ত কালিমা, অহং সরিয়ে মাথা নত করে অন্যকে শ্রদ্ধা জানানো হয়। এ কারণে সকল যজ্ঞের মধ্যে নমস্কার প্রধান। নমস্কারের মাধ্যমে অন্যকে প্রণাম জানানো হয়। তাই বলা হয় নমস্কার প্রণামের প্রতিশব্দ।

উত্তর

টেক্সিচালকের আচরণে সততা গুণটি প্রকাশ পেয়েছে। সততা একটি ব্যক্তির গৌরবের মুকুট স্বরূপ। সৎ ব্যক্তিকে সকলে ভালোবাসে। শ্রদ্ধা করে। অসৎ ব্যক্তিকে সকলে ঘৃণা করে। কেউ তাকে ভালোবাসে না। সততা ও ন্যায়পরায়ণতার চর্চা যে দেশে হয়, সে দেশ সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারে। উদ্দীপকের ডঃ রোজারী জাপান থেকে সিলেটে আসেন কাজে। এরয়ারপোর্ট থেকে আম্বরখানায় টেক্সি করে আসার পথে পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ হ্যান্ডব্যাগটি গাড়িতে রেখেই নেমে পড়েন। বিকেল বেলায় টেক্সিচালক তার গাড়িতে হ্যান্ডব্যাগটি দেখতে পেয়ে মাইক যোগে প্রাপ্তি বিজ্ঞপ্তি প্রচার করেন। ডঃ রোজারী মাইকিং শুনে তার ব্যাগটি ফিরে পান। এভাবে অন্যের হারানো জিনিস কোনো হঠকারিতা না করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে টেক্সিচালকের আচরণে সততার বহিঃপ্রকাশ ঘটেছে।

উত্তর

না, টেক্সিচালক জলদেবীর প্রতিচ্ছবি নয়। পাঠ্যবইয়ে জলদেবী ও কাঠুরিয়ার সততার ঘটনা বর্ণিত হয়েছে। ঘটনায় বলা হয়েছে, একবার এক গরিব কাঠুরিয়া নদীর তীরে এসে কাঠ কাটছিল। এ সময় কাঠুনিয়ার অসতর্কতায় তার কুঠারটা নদীতে পড়ে যায়। এতে কাঠুরিয়া মনের দুঃখে কাঁদতে লাগল। তার দুঃখ দেখে জলদেবীর দয়া হয়। দেবী নদীর জল থেকে উঠে এলেন। তিনি সোনা ও রূপার কুঠার দেখিয়ে কাঠুরিয়াকে পরীক্ষা করলেন। কিন্তু সৎ কাঠুরিয়া সোনার বা রূপার কুঠার নিজের না হওয়ায় এগুলো নিজের বলে দাবি করলেন না। যখন জলদেবী কাঠুরিয়ার লোহার কুঠার নিয়ে এলেন তখন সে এটিকে নিজের বলে দাবী করেন। এভাবে কাঠুরিয়া তার সততার পরিচয় দেন। তার সততায় মুগ্ধ হয়ে জলদেবী তাকে সোনার ও রুপার কুঠার দুটিও দিয়ে দেন। পাঠ্যবইয়ের অনুরূপ ঘটনা উদ্দীপকেও লক্ষ করা যায়। যেখানে ডাঃ রোজারী তার পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি হ্যান্ডব্যাগ গাড়িতে রেখেই নেমে পড়েন। পরে টেক্সিচালক মাইক যোগে প্রাপ্তি বিজ্ঞপ্তির মাধ্যমে ডঃ রোজারীকে তার ব্যাগটি ফিরিয়ে দেন। এতে খুশি হয়ে টেক্সিচালককে তিনি পাঁচ হাজার টাকা পুরস্কার দেন। এখানে টেক্সিচালক ও পাঠ্যবইযের কাঠুরিয়ার দৃষ্টান্ত একইরকম হলেও টেক্সিচালকের সাথে জলদেবীর দৃষ্টান্ত অনুরূপ নয়। এ কারণে বলা যায়, টেক্সিচালক জলদেবীর প্রতিচ্ছবি নয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের টেক্সিচালক ও পাঠ্যবইয়ের কাঠুরিয়া উভয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যদিকে, ডঃ রোজারী ও জলদেবী উভয়ে সততার পুরস্কার দিয়েছেন। এরূপ ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করার কারণে টেক্সি চালক ও জলদেবী এক নয়।
SSCহিন্দুধর্ম শিক্ষাMymensingh 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

শিষ্টাচার কাকে বলে? | Prosthuti