অসীম বাবুর মধ্যে তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রের সাথে মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: অসীম বাবুর মধ্যে আমার পাঠ্যবইয়ের রন্তিবর্মার চরিত্রের সাথে মিল খুঁজে পাওয়া যায়।রন্তিবর্মা নামে এক প্রজাবৎসল ও কৃষ্ণভক্ত রাজা ছিলেন। তিনি শুধু রাজা ছিলেন না, ছিলেন রাজার রাজা, মহারাজা, সম্রাট। সম্রাট হয়েও রন্তিবর্মা পার্থিব বিষয়ের প্রতি আসক্ত নন। শ্রীকৃষ্ণের চরণকেই তিনি একমাত্র সম্পদ বলে জ্ঞান করেন। শ্রীকৃষ্ণে সবকিছু সমর্পণ করে তিনি একবার অযাচক বৃত্তি গ্রহণ করেন। অযাচক বৃত্তি হলো কারও কাছে কিছু চাওয়া যাবে না, লোকে ইচ্ছা করে বা দয়া করে যা দেবে তাই দিয়েই দিন যাপন করতে হবে। অযাচক বৃত্তি গ্রহণ করার পর একে একে আটচল্লিশ দিন কেটে গেছে। এই আটচল্লিশ দিনে কেউ তাঁকে কিছু দেয়নি। তিনিও খেতে চাননি। ঊনপঞ্চাশতম দিবসে একভক্ত তাকে একটি থালায় করে কিছু খাবার দিয়ে গেলেন। এবার তার উপবাস ভঙ্গ হবে। হঠাৎ তার সামনে একজন ভিক্ষুক উপস্থিত সাথে একটি কুকুর। উভয়ের শরীর খুবই কাহিল। দেখেই দেখেই বোঝা যাচ্ছে কতদিন কিছুই খায়নি। ক্ষুধার্ত লোকটির করুণ অবস্থা দেখে রাজা রন্তিবর্মার চোখে জল এলো। রাজা কিছুক্ষণ পূর্বে যে খাবার ভিক্ষা পেয়েছেন এর সবটাই ভিক্ষুক ও তার কুকুরটিকে দিয়ে দিলেন। এরই নাম মানবতাবোধ।উদ্দীপকে দেখা যায়, প্রবল বৃষ্টিতে কয়েকটি নদীর পানি বেড়ে যাওয়ায় সোমপুর জেলার কয়েকটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। এই দুর্যোগে অসীম বাবু তীর্থে যাওয়ার জন্য জমানো সমস্ত টাকা বন্যার্তদের মাঝে দান করেন। এসব কর্মকাণ্ড রন্তিবর্মার চরিত্রের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, অসীম বাবুর মধ্যে রন্তিবর্মার চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
অসীম বাবুর মধ্যে তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রের সাথে মিল খুঁজে পাওয়া…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর