শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২: এ বিকাশ বাবুর মধ্যে ধর্মের যে গুণটি প্রকাশ পেয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।

উত্তর: দৃশ্যকল্প-২ এ বিকাশ বাবুর মধ্যে ধর্মের মানবতা গুণটি প্রকাশ পেয়েছে। নিম্নে তা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করা হলো-মানবতা মানুষের একটি বিশেষ নৈতিক গুণ এবং এটি ধর্মের অঙ্গ। মহত্ত্বের উৎসই হচ্ছে মানবতা। মানবতার কারণেই মানুষ অন্যান্য জীবজন্তু থেকে আলাদা। অসহায়কে সাহায্য করা, নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। এসব কাজের মাধ্যমে মানবতা নামক গুণের প্রকাশ পায়। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ত্ব প্রকাশ পায়। যারা এ নৈতিক গুণের অধিকারী তারা শিবজ্ঞানে জীবের সেবা করেন। তারা জানেন জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। তাই জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়, ধর্ম সাধন হয়।দৃশ্যকল্প-২ এ দেখা যায়, বিকাশবাবু ডিমলা উপজেলার লাউতারা গ্রামের বন্যার্ত মানুষদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসেন। তিনি নিজ উদ্যোগে বন্যার্তদের চিড়া, মুড়ি, গুড় সংগ্রহ করে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করেন। বিকাশ বাবুর মধ্যে ধর্মের মানবতাবোধের তীব্র লক্ষণ প্রকাশ পেয়েছে। পরিশেষে বলা যায়, বিকাশবাবু মানবতাবোধের একটি উজ্জ্বল প্রতীক।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

দৃশ্যকল্প-২: এ বিকাশ বাবুর মধ্যে ধর্মের যে গুণটি প্রকাশ পেয়েছে তা প…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সুমন বাবুর বাড়িতে অমীয় পড়াতে যায়। অমীয় প্রায়ই ঐ বাড়িতে গৃহপরিচারিকার কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। একদিন অমীয় কাছে গিয়ে দেখে সুমন বাবুর স্ত্রী সেই গৃহপরিচারিকাকে শারীরিকভাবে প্রহার করছে। তখন অমীয় কাল বিলম্ব না করে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।দৃশ্যকল্প-২ : সম্প্রতি বন্যায় ডিমলা উপজেলার লাউতারা গ্রামের মানুষের ঘর-বাড়ি, ফসলিক্ষেত ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এমন পরিস্থিতে বিকাশ বাবু নিজ উদ্যোগে বন্যার্তদের জন্য চিড়া, মুড়ি, গুড় ও মোমবাতি সংগ্রহ করে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করেন।

Barisal · 2025

উত্তর

অযাচক বৃত্তি হলো উপাসনার এমন একটি রীতি, যে রীতি পালনের সময় অন্যের কাছে কিছু চাওয়া যাবে না, অন্য কেউ ইচ্ছে করে বা দয়া করে যা দান করবে তা দিয়েই জীবনযাপন করতে হবে।

উত্তর

মানবতা গুণের কারণে সকল জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। সহজাত কিছু প্রবৃত্তি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। এই প্রবৃত্তিগুলো পশু-পাখির মাঝেও থাকে। তবে মানবতা গুণ দ্বারা মানুষকে অন্যান্য জীব থেকে আলাদা করা যায়। এই গুণের কারণেই মানুষকে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ অমীয় এর মধ্যে পাঠ্যপুস্তকের 'তরণীসেন' চরিত্রের মিল রয়েছে। নিম্নে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-তরণীসেন এক সৎসাহসী বারো বছরের বালক। সে ছিল রাক্ষসরাজ রাবণের ভাই বিভীষণের পুত্র। রাক্ষস বাহিনীর সাথে রাম-লক্ষ্মণের ভীষণ যুদ্ধ হচ্ছে এবং এ যুদ্ধে রাক্ষস বাহিনী পরাজিত হচ্ছে- এ খবর পেয়ে বালক তরণীসেন সাহস করে রথ নিয়ে যুদ্ধ করতে আসে।রণক্ষেত্রে তার বাণের আঘাতে রামের পক্ষের অনেক বানর সৈন্য আহত হয়।তরণীসেনের এ সৎসাহস দেখে রামচন্দ্র বিস্মিত হন। এ কারণে রণক্ষেত্রে তরণীসেনের মৃত্যুর পর তিনি তাকে আশীর্বাদ করেন। রামচন্দ্রের আশীর্বাদে তরণীসেন রাক্ষস দেহ পরিত্যাগ করে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে যায়।সুতরাং আমরা বলতে পারি, তরণীসেন বালক হওয়া সত্ত্বেও যে সৎসাহস ও বীরত্বের পরিচয় দিয়েছে ইতিহাসে তা অম্লান। সে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করার জন্য সৎসাহস নিয়ে রাম-লক্ষ্মণের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে দৃঢ় চিত্তে যুদ্ধ করে। বীরের মতো লড়ে তরণীসেন প্রাণ বিসর্জন দেয়।দৃশ্যকল্প-১ এ দেখা যায়, অমীয় যে বাড়িতে পড়াতে যায় সে বাড়ি থেকে প্রায়ই গৃহপরিচারিকার কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। একদিন অমীয় গিয়ে দেখে সুমন বাবুর স্ত্রী সেই পরিচারিকাকে শারীরিকভাবে প্রহার করছে। তখন সে দেরী না করে সাথে সাথে প্রতিবাদ জানায়। দৃশ্যকল্প-১ এ অমীয় এর চরিত্রে সৎসাহসের দিকটি ফুটে উঠেছে। পাঠ্যপুস্তকের তরণীসেনের সৎসাহসের মতো অমীয় এর চরিত্রেও সৎসাহসের দিকটি প্রখরভাবে প্রকাশ পেয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ বিকাশ বাবুর মধ্যে ধর্মের মানবতা গুণটি প্রকাশ পেয়েছে। নিম্নে তা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করা হলো-মানবতা মানুষের একটি বিশেষ নৈতিক গুণ এবং এটি ধর্মের অঙ্গ। মহত্ত্বের উৎসই হচ্ছে মানবতা। মানবতার কারণেই মানুষ অন্যান্য জীবজন্তু থেকে আলাদা। অসহায়কে সাহায্য করা, নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। এসব কাজের মাধ্যমে মানবতা নামক গুণের প্রকাশ পায়। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ত্ব প্রকাশ পায়। যারা এ নৈতিক গুণের অধিকারী তারা শিবজ্ঞানে জীবের সেবা করেন। তারা জানেন জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। তাই জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়, ধর্ম সাধন হয়।দৃশ্যকল্প-২ এ দেখা যায়, বিকাশবাবু ডিমলা উপজেলার লাউতারা গ্রামের বন্যার্ত মানুষদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসেন। তিনি নিজ উদ্যোগে বন্যার্তদের চিড়া, মুড়ি, গুড় সংগ্রহ করে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করেন। বিকাশ বাবুর মধ্যে ধর্মের মানবতাবোধের তীব্র লক্ষণ প্রকাশ পেয়েছে। পরিশেষে বলা যায়, বিকাশবাবু মানবতাবোধের একটি উজ্জ্বল প্রতীক।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।