বর্তমান সমাজে রাতুলের মতো বন্ধুর খুবই প্রয়োজন।-পঠিত বিষয়বস্তুর আলোকে তা বিশ্লেষণ করো।
উত্তর: উপরের উদ্দীপকটি পড়লেই বোঝা যায় বর্তমান সমাজে রাতুলের মতো বন্ধুর খুবই প্রয়োজন। নিচে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো-পরিবারই সমাজের প্রথম স্তর। পারিবারিক, ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ গোটা পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। পরিবারের সকল সদস্যকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে যে আমাদের দেহে আত্মারূপে ব্রহ্ম অবস্থান করছেন। সুতরাং এ দেহ ব্রহ্ম বা ঈশ্বরের মন্দির। তাকে কোনোভাবেই অপবিত্র করা চলবে না। দ্বিতীয়ত, হিন্দুধর্ম অনুসারে মাদকাসক্তি ঘোরতর পাপ সমূহের অন্যতম। কেবল মাদকাসক্তই পাপী নন, যাঁরা তাঁর সঙ্গ করেন, তাঁরাও পাপী। কারণ মাদকাসক্তের পাপ তাঁদেরও স্পর্শ করে।মাদকাসক্তকে সুস্থ জীবনে ফিরিয়ে আনাও একটি পারিবারিক কর্তব্য।সন্তানদের গড়ে তোলা পিতা-মাতার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। তাই লক্ষ রাখা প্রয়োজন সন্তানেরা কেমন করে তাদের দৈনন্দিন জীবনটা অতিবাহিত করছে। সন্তানদের কেবল শাসন নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে। উদ্বুদ্ধ করতে হবে ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে। আমরা ধর্মীয় কল্যাণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে মহত্তর সাধনায় লিপ্ত থাকব। পারিবারিক ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে পরিবারের প্রতিটি সদস্যের জীবন হবে পবিত্রতার আলোকে উদ্ভাসিত। তবে পারিবারিক শিক্ষা দিতে হবে কেবল শাসনের আকারে নয়, দৃষ্টান্ত স্থাপন করে।পরিশেষে বলা যায়, উদ্দীপকে রাতুল বিমলের বন্ধু হলেও সে বিমলের পরিবারের মতোই ভূমিকা পালন করেছে। রাতুল বিমলকে নেশার ক্ষতিকর দিকগুলো বুঝিয়ে বলে এবং তাকে সঙ্গ দিয়ে মন্দিরে নিয়ে যায়। রাতুলের প্রচেষ্টার ফলে বিমল নেশার আসক্তি থেকে বেরিয়ে আসে। তাই বলা যায়, আমাদের সমাজে রাতুলের মতো বন্ধুর বিশেষ প্রয়োজন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
বর্তমান সমাজে রাতুলের মতো বন্ধুর খুবই প্রয়োজন।-পঠিত বিষয়বস্তুর আলোক…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর