উদ্দীপকে পপি দেবীর মধ্যে কোন নৈতিক গুণটির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পপি দেবীর মধ্যে মানবতা নামক নৈতিক গুণটির প্রকাশ পেয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো-মানবতা মানুষের একটি বিশেষ নৈতিক গুণ এবং এটি ধর্মের অঙ্গ। মহত্ত্বের উৎসই হচ্ছে মানবতা। মানবতার কারণেই মানুষ অন্যান্য জীবজন্তু থেকে আলাদা। অসহায়কে সাহায্য করা, নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। এসব কাজের মাধ্যমে মানবতা নামক গুণের প্রকাশ পায়। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ত্ব প্রকাশ পায়। যারা এ নৈতিক গুণের অধিকারী তারা শিবজ্ঞানে জীবের সেবা করেন। তারা জানেন জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। তাই জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়, ধর্ম সাধন হয়।উদ্দীপকের পপি দেবী একজন ধার্মিক রমনী। তিনি একাদশী ব্রত পালনের সময় একদিন উপবাস ছিলেন। ব্রত শেষে পরের দিন মানে পারণের দিন দুইজন ভিক্ষুক এসে খাবার চাইলে তিনি তার ভাগের খাবার দিয়ে দেন। তাই বলা যায়, পপি দেবী মানবতার সেবায় নিয়োজিত।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে পপি দেবীর মধ্যে কোন নৈতিক গুণটির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর