সমাজ ও পারিবারিক জীবনে তনয়ের কর্মকাণ্ডের শিক্ষা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: তনয়ের কর্মকাণ্ডে প্রকাশিত 'সৎসাহস' গুণটির শিক্ষা সমাজ ও পারিবারিক জীবনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।উদ্দীপকে তনয় নামে এক যুবক ভয় না পেয়ে বন্যার প্রবল স্রোতে ভেসে যাওয়া দুই শিশুকে প্রাণপণ চেষ্টার মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। এটি তাঁর গর্বের বিষয়। তনয়ের এরূপ কর্মকাণ্ডের মাধ্যমে সৎসাহসের পরিচয় খুঁজে পাওয়া যায়।'সাহস' কথাটির অর্থ ভয়শূন্যতা বা নির্ভীকতা। 'সৎ' শব্দের অর্থ সত্য ও ন্যায়ের পথে চলা। সুতরাং সৎসাহস কথাটির সামগ্রিক অর্থ হলো সত্য ও ন্যায়ের জন্য ভয় না পেয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অথবা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজেকে উৎসর্গ করা। অন্য কথায় নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের জন্য বা অন্যের মঙ্গলের জন্য যে ব্যক্তি নিজের শক্তি দ্বারা যথাসাধ্য চেষ্টা করে বা সাহস প্রদর্শন করে, তাকেই 'সৎ সাহস' বলে। যখন কেউ দুর্বলের উপর অত্যাচার করে তখন সৎসাহস নিয়ে দুর্বলের পক্ষে দাঁড়ানো উচিত। দুর্বলকে বা অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করা এবং অত্যাচারীকে প্রতিহত করার জন্য সৎসাহসের প্রয়োজন হয়। সৎসাহসী ব্যক্তি সমাজ, দেশ ও জাতির অহংকার। তারা সমাজের, দেশের বা জাতির যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। সৎসাহস মানুষের একটি বিশেষ নৈতিকগুণ। সৎসাহস ধর্মেরও অঙ্গ।সুতরাং বলা যায়, তনয়ের কর্মকাণ্ড সৎসাহসের শিক্ষা সমাজ ও পারিবারিক জীবনে বিশেষ তাৎপর্য বহন করে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সমাজ ও পারিবারিক জীবনে তনয়ের কর্মকাণ্ডের শিক্ষা পাঠ্যবইয়ের আলোকে বি…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর