“অনামিল বাবুর কর্মকাণ্ড যেন তরনী সেনেরই প্রতিফলন"-উক্তিটির মূল্যায়ন কর।
উত্তর: "অনামিল বাবুর কর্মকাণ্ড যেন তরণীসেনেরই প্রতিফলন”- উক্তিটি যথার্থ।তরণীসেন ছিলেন রাবণের ভাই বিভীষণের পুত্র। তিনি সৎসাহসের এক উজ্জ্বল প্রতিমূর্তি। রাম-লক্ষ্মণের সাথে রাক্ষস বাহিনীর যুদ্ধে রাক্ষস বাহিনীর বড়ো বড়ো বীর যোদ্ধা প্রাণ ত্যাগ করে। সোনার লঙ্কা পরিণত হয় শ্মশানে। এ অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনেও দেশকে রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে এগিয়ে যান তরণীসেন। এ যুদ্ধে রামের বৈষ্ণব অস্ত্রে তরণীসেন মৃত্যুবরণ করেন। বস্তুত এভাবেই সৎসাহসের অধিকারী ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের জন্য প্রতিবাদ করেন।উদ্দীপকে অনামিল বাবু পরাধীনতার শৃঙ্খল হতে মাতৃভূমিকে রক্ষার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে শত্রুপক্ষকে পরাজিত করেন। অনামিল বাবুর এ ঘটনার মাধ্যমে তরণীসেনের আদর্শ প্রকাশ পেয়েছে। তরনীসেন মাত্র বারো বছরের বালক হয়েও সৎসাহস দেখিয়েছেন। দেশ ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করেছেন। সুতরাং বলা যায়, অনামিল বাবু মাতৃভূমি রক্ষার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে তরণীসেনের মতো সৎসাহসের পরিচয় দিয়েছেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
“অনামিল বাবুর কর্মকাণ্ড যেন তরনী সেনেরই প্রতিফলন"-উক্তিটির মূল্যায়ন…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর