সুমন বাবুর মধ্যে তরণী সেন চরিত্রের কোন দিকটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সুমন বাবু দেশকে গভীরভাবে ভালোবাসেন। দেশের ক্রান্তিলগ্নে যুদ্ধ করে দেশের স্বাধীনতা রক্ষা করেছেন। দেশের জন্য জীবন দিতেও তিনি সদা প্রস্তুত ছিলেন। তাই দেশের বিজয়ে তিনি গৌরবান্বিত বোধ করেন। সুমন বাবুর মধ্যে পাঠ্যবইয়ের তরণী সেন চরিত্রের সৎসাহসের দিকটি পরিলক্ষিত হয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো-তরণীসেন ছিলেন রাবণের ভাই বিভীষণের পুত্র। তিনি সৎসাহসের এক উজ্জ্বল প্রতিমূর্তি। রাম-লক্ষ্মণের সাথে রাক্ষস বাহিনীর যুদ্ধে রাক্ষস বাহিনীর বড়ো বড়ো বীর যোদ্ধা প্রাণ ত্যাগ করে। সোনার লঙ্কা পরিণত হয় শ্মশানে। এ অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনেও দেশকে রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে এগিয়ে যান তরণীসেন। এ যুদ্ধে রামের বৈষ্ণব অস্ত্রে তরণীসেন মৃত্যুবরণ করেন। বস্তুত এভাবেই সৎসাহসের অধিকারী ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের জন্য প্রতিবাদ করেন। উদ্দীপকের সুমন বাবুও তরণী সেনের মতো সৎসাহসের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রয়োজনে দেশের জন্য জীবন দিতেও কুণ্ঠাবোধ করেন না। মৃত্যু নিশ্চিত জেনেও দেশের জন্য যুদ্ধ করে দেশের স্বাধীনতা রক্ষা করেছেন। তাই বলা যায়, পাঠ্যবইয়ের তরণী সেনের মতো উদ্দীপকের সুমন বাবুর চরিত্রেও সৎসাহসের দিকটি পরিলক্ষিত হয়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সুমন বাবুর মধ্যে তরণী সেন চরিত্রের কোন দিকটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর