উদ্দীপকে কৌশিক বাবুর মধ্যে কোন নৈতিক গুণের প্রতিফলন ঘটেছে? পাঠ্যপুস্তকের আলোকে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কৌশিক বাবুর মধ্যে মানবতা গুণের প্রতিফলন ঘটেছে। মানবতা মানুষের একটি বিশেষ নৈতিক গুণ এবং এটি ধর্মের অঙ্গ। মহত্ত্বের উৎসই হচ্ছে মানবতা। মানবতার কারণেই মানুষ অন্যান্য জীবজন্তু থেকে আলাদা। অসহায়কে সাহায্য করা, নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। এসব কাজের মাধ্যমে মানবতা নামক গুণের প্রকাশ পায়। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ত্ব প্রকাশ পায়। যারা এ নৈতিক গুণের অধিকারী তারা শিবজ্ঞানে জীবের সেবা করেন। তারা জানেন জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। তাই জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়, ধর্ম সাধন হয়।উদ্দীপকে দেখা যায়, কৌশিক বাবু একজন চিকিৎসক। তিনি গরীব, দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে অপারেশনসহ ঔষধপত্র বিতরণ করেন। ছুটির দিনগুলোতে তিনি গরীবদের মাঝে বস্ত্র দান করেন, যা মানবতা গুণের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, কৌশিক বাবুর মধ্যে মানবতা গুণের প্রতিফলন ঘটেছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে কৌশিক বাবুর মধ্যে কোন নৈতিক গুণের প্রতিফলন ঘটেছে? পাঠ্যপুস…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর