দৃশ্যকল্প-২ এর প্রান্তিক চরিত্রটি তোমার পাঠ্যবইয়ের উপাখ্যানের একটি চরিত্রেরই প্রতিচ্ছবি- তুমি কি একমত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এর প্রান্তিক চরিত্রটি পাঠ্যবইয়ের উপাখ্যানেরই প্রহ্লাদ চরিত্রের প্রতিচ্ছবি। নিম্নে এর মতামতের স্বপক্ষে যুক্তি দেয়া হলো-পাঠ্যবইয়ে ধর্মের জয় উপাখ্যানে দেখা যায়, দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ একজন হরিভক্ত। হরিনাম জপ ছাড়া সে কিছুই বোঝে না। কিন্তু দৈত্যরাজ হিরণ্যকশিপু ছিলো স্বাভাবিকভাবেই দেবতাবিদ্বেষী । তাই নিজ পুত্রকে হরিপ্রেমে আকুল দেখে সে অত্যন্ত ক্ষিপ্ত হয়। পুত্রের মন থেকে হরিনাম দূর করার জন্য সে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা অবলম্বন করে। প্রহ্লাদের হৃদয় হরিনামে পবিত্র হওয়ার কারণে হিরণ্যকশিপুর কোনো নির্যাতনমূলক ব্যবস্থাই কার্যকর হয়নি। অবশেষে ভগবান শ্রীহরিই নৃসিংহ মূর্তিতে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। উদ্দীপকেও দেখা যায়, প্রান্তিক খুব ছোটবেলা থেকেই ঈশ্বর আরাধনা করতো। কিন্তু তার বাবা সমর রায় ছেলেকে শত চেষ্টা করেও ঈশ্বর আরাধনা থেকে দূরে রাখতে পারেনা। তাই এই ব্যাপারে আমি একমত যে, প্রান্তিক প্রহ্লাদ চরিত্রের প্রতিচ্ছবি।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর প্রান্তিক চরিত্রটি তোমার পাঠ্যবইয়ের উপাখ্যানের একটি …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর