দৃশ্যকল্প-১ : এ অমীয় এর মধ্যে পাঠ্যপুস্তকের যে চরিত্রের মিল রয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ অমীয় এর মধ্যে পাঠ্যপুস্তকের 'তরণীসেন' চরিত্রের মিল রয়েছে। নিম্নে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-তরণীসেন এক সৎসাহসী বারো বছরের বালক। সে ছিল রাক্ষসরাজ রাবণের ভাই বিভীষণের পুত্র। রাক্ষস বাহিনীর সাথে রাম-লক্ষ্মণের ভীষণ যুদ্ধ হচ্ছে এবং এ যুদ্ধে রাক্ষস বাহিনী পরাজিত হচ্ছে- এ খবর পেয়ে বালক তরণীসেন সাহস করে রথ নিয়ে যুদ্ধ করতে আসে।রণক্ষেত্রে তার বাণের আঘাতে রামের পক্ষের অনেক বানর সৈন্য আহত হয়।তরণীসেনের এ সৎসাহস দেখে রামচন্দ্র বিস্মিত হন। এ কারণে রণক্ষেত্রে তরণীসেনের মৃত্যুর পর তিনি তাকে আশীর্বাদ করেন। রামচন্দ্রের আশীর্বাদে তরণীসেন রাক্ষস দেহ পরিত্যাগ করে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে যায়।সুতরাং আমরা বলতে পারি, তরণীসেন বালক হওয়া সত্ত্বেও যে সৎসাহস ও বীরত্বের পরিচয় দিয়েছে ইতিহাসে তা অম্লান। সে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করার জন্য সৎসাহস নিয়ে রাম-লক্ষ্মণের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে দৃঢ় চিত্তে যুদ্ধ করে। বীরের মতো লড়ে তরণীসেন প্রাণ বিসর্জন দেয়।দৃশ্যকল্প-১ এ দেখা যায়, অমীয় যে বাড়িতে পড়াতে যায় সে বাড়ি থেকে প্রায়ই গৃহপরিচারিকার কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। একদিন অমীয় গিয়ে দেখে সুমন বাবুর স্ত্রী সেই পরিচারিকাকে শারীরিকভাবে প্রহার করছে। তখন সে দেরী না করে সাথে সাথে প্রতিবাদ জানায়। দৃশ্যকল্প-১ এ অমীয় এর চরিত্রে সৎসাহসের দিকটি ফুটে উঠেছে। পাঠ্যপুস্তকের তরণীসেনের সৎসাহসের মতো অমীয় এর চরিত্রেও সৎসাহসের দিকটি প্রখরভাবে প্রকাশ পেয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ : এ অমীয় এর মধ্যে পাঠ্যপুস্তকের যে চরিত্রের মিল রয়েছে ত…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর