শেয়ারFacebookWhatsApp

সুনীতি দেবীর মধ্যে যে নৈতিক গুণের প্রকাশ ঘটেছে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের সুনীতি দেবীর মধ্যে 'মানবতা' নামক নৈতিক গুনের প্রকাশ ঘটেছে। নিম্নে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো-রন্তিবর্মা নামে এক প্রজাবৎসল ও কৃষ্ণভক্ত রাজা ছিলেন। তিনি শুধু রাজা ছিলেন না, ছিলেন রাজার রাজা, মহারাজা, সম্রাট। সম্রাট হয়েও রন্তিবর্মা পার্থিব বিষয়ের প্রতি আসক্ত নন। শ্রীকৃষ্ণের চরণকেই তিনি একমাত্র সম্পদ বলে জ্ঞান করেন। শ্রীকৃষ্ণে সবকিছু সমর্পণ করে তিনি একবার অযাচক বৃত্তি গ্রহণ করেন। অযাচক বৃত্তি হলো কারও কাছে কিছু চাওয়া যাবে না, লোকে ইচ্ছা করে বা দয়া করে যা দেবে তাই দিয়েই দিন যাপন করতে হবে। অযাচক বৃত্তি গ্রহণ করার পর একে একে আটচল্লিশ দিন কেটে গেছে। এই আটচল্লিশ দিনে কেউ তাঁকে কিছু দেয়নি। তিনিও খেতে চাননি। ঊনপঞ্চাশতম দিবসে একভক্ত তাকে একটি থালায় করে কিছু খাবার দিয়ে গেলেন। এবার তার উপবাস ভঙ্গ হবে। হঠাৎ তার সামনে একজন ভিক্ষুক উপস্থিত সাথে একটি কুকুর। উভয়ের শরীর খুবই কাহিল। দেখেই দেখেই বোঝা যাচ্ছে কতদিন কিছুই খায়নি। ক্ষুধার্ত লোকটির করুণ অবস্থা দেখে রাজা রন্তিবর্মার চোখে জল এলো। রাজা কিছুক্ষণ পূর্বে যে খাবার ভিক্ষা পেয়েছেন এর সবটাই ভিক্ষুক ও তার কুকুরটিকে দিয়ে দিলেন। এরই নাম মানবতাবোধ। উদ্দীপকে দেখা যায়, সুনীতি দেবী একজন ধর্মপরায়ণা নারী। তিনি সবসময় মানুষের দুঃখ-দুর্দশায় এগিয়ে আসেন। তার কাছে কেউ কিছু চাইতে এসে খালি হাতে ফিরে যায় না কখনো। তার কাছে যা থাকে তার সবটাই তিনি দিতে প্রস্তুত থাকেন। সুনীতি দেবীর এই চারিত্রিক বৈশিষ্ট্যটি মানবতার দৃষ্টান্তস্বরূপ।পরিশেষে বলা যায়, পাঠ্যবইয়ের রন্তিবর্মার মতো মানবতাবোধের প্রকাশ ঘটেছে সুনীতি দেবীর চরিত্রেও।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

সুনীতি দেবীর মধ্যে যে নৈতিক গুণের প্রকাশ ঘটেছে তা পাঠ্যপুস্তকের আলো…

উদ্দীপক

সুমন বাবু দেশকে গভীরভাবে ভালোবাসেন। দেশের ক্রান্তিলগ্নে যুদ্ধ করে দেশের স্বাধীনতা রক্ষা করেছেন। দেশের জন্য জীবন দিতেও তিনি সদা প্রস্তুত ছিলেন। তাই দেশের বিজয়ে তিনি গৌরবান্বিত বোধ করেন।অন্যদিকে সুনীতি দেবী একজন ধর্মপরায়ণা নারী। তিনি মানুষের দুঃখ দুর্দশায় সাহায্যের জন্য সবসময় এগিয়ে আসেন। কেউ যদি তার কাছে কিছু চাইতে আসে কখনো খালি হাতে তাকে ফিরিয়ে দেন না। তার কাছে যা কিছু থাকে তার সবটাই তিনি দিতে প্রস্তুত থাকেন।

Chittagong · 2025

উত্তর

অযাচক বৃত্তি হলো উপাসনার এমন একটি রীতি, যে রীতি পালনের সময় অন্যের কাছে কিছু চাওয়া যাবে না, অন্য কেউ ইচ্ছে করে বা দয়া করে যা দান করবে তা দিয়েই জীবনযাপন করতে হবে।

উত্তর

ধর্মপথ হচ্ছে ন্যায়ের পথ। সত্যের পথ, অহিংসা এবং কল্যাণের পথ। আমরা কেন ধর্ম পালন করি, সে সম্পর্কে বলা হয়েছে : 'আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ'। অর্থাৎ আমরা ধর্ম পালন করি নিজের মোক্ষলাভ এবং জগতের কল্যাণের জন্য। আমরা জানি, মোক্ষলাভের পূর্ব পর্যন্ত বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হবে। ভোগ করতে হবে জন্ম, জরা ও মৃত্যুর যন্ত্রণা। আর মোক্ষলাভ করলে ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে জীবাত্মা মিশে যাবে। একেই বলে ব্রহ্মলগ্ন হওয়া। এরই অপর নাম মোক্ষলাভ।

উত্তর

উদ্দীপকের সুমন বাবু দেশকে গভীরভাবে ভালোবাসেন। দেশের ক্রান্তিলগ্নে যুদ্ধ করে দেশের স্বাধীনতা রক্ষা করেছেন। দেশের জন্য জীবন দিতেও তিনি সদা প্রস্তুত ছিলেন। তাই দেশের বিজয়ে তিনি গৌরবান্বিত বোধ করেন। সুমন বাবুর মধ্যে পাঠ্যবইয়ের তরণী সেন চরিত্রের সৎসাহসের দিকটি পরিলক্ষিত হয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো-তরণীসেন ছিলেন রাবণের ভাই বিভীষণের পুত্র। তিনি সৎসাহসের এক উজ্জ্বল প্রতিমূর্তি। রাম-লক্ষ্মণের সাথে রাক্ষস বাহিনীর যুদ্ধে রাক্ষস বাহিনীর বড়ো বড়ো বীর যোদ্ধা প্রাণ ত্যাগ করে। সোনার লঙ্কা পরিণত হয় শ্মশানে। এ অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনেও দেশকে রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে এগিয়ে যান তরণীসেন। এ যুদ্ধে রামের বৈষ্ণব অস্ত্রে তরণীসেন মৃত্যুবরণ করেন। বস্তুত এভাবেই সৎসাহসের অধিকারী ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের জন্য প্রতিবাদ করেন। উদ্দীপকের সুমন বাবুও তরণী সেনের মতো সৎসাহসের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রয়োজনে দেশের জন্য জীবন দিতেও কুণ্ঠাবোধ করেন না। মৃত্যু নিশ্চিত জেনেও দেশের জন্য যুদ্ধ করে দেশের স্বাধীনতা রক্ষা করেছেন। তাই বলা যায়, পাঠ্যবইয়ের তরণী সেনের মতো উদ্দীপকের সুমন বাবুর চরিত্রেও সৎসাহসের দিকটি পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকের সুনীতি দেবীর মধ্যে 'মানবতা' নামক নৈতিক গুনের প্রকাশ ঘটেছে। নিম্নে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো-রন্তিবর্মা নামে এক প্রজাবৎসল ও কৃষ্ণভক্ত রাজা ছিলেন। তিনি শুধু রাজা ছিলেন না, ছিলেন রাজার রাজা, মহারাজা, সম্রাট। সম্রাট হয়েও রন্তিবর্মা পার্থিব বিষয়ের প্রতি আসক্ত নন। শ্রীকৃষ্ণের চরণকেই তিনি একমাত্র সম্পদ বলে জ্ঞান করেন। শ্রীকৃষ্ণে সবকিছু সমর্পণ করে তিনি একবার অযাচক বৃত্তি গ্রহণ করেন। অযাচক বৃত্তি হলো কারও কাছে কিছু চাওয়া যাবে না, লোকে ইচ্ছা করে বা দয়া করে যা দেবে তাই দিয়েই দিন যাপন করতে হবে। অযাচক বৃত্তি গ্রহণ করার পর একে একে আটচল্লিশ দিন কেটে গেছে। এই আটচল্লিশ দিনে কেউ তাঁকে কিছু দেয়নি। তিনিও খেতে চাননি। ঊনপঞ্চাশতম দিবসে একভক্ত তাকে একটি থালায় করে কিছু খাবার দিয়ে গেলেন। এবার তার উপবাস ভঙ্গ হবে। হঠাৎ তার সামনে একজন ভিক্ষুক উপস্থিত সাথে একটি কুকুর। উভয়ের শরীর খুবই কাহিল। দেখেই দেখেই বোঝা যাচ্ছে কতদিন কিছুই খায়নি। ক্ষুধার্ত লোকটির করুণ অবস্থা দেখে রাজা রন্তিবর্মার চোখে জল এলো। রাজা কিছুক্ষণ পূর্বে যে খাবার ভিক্ষা পেয়েছেন এর সবটাই ভিক্ষুক ও তার কুকুরটিকে দিয়ে দিলেন। এরই নাম মানবতাবোধ। উদ্দীপকে দেখা যায়, সুনীতি দেবী একজন ধর্মপরায়ণা নারী। তিনি সবসময় মানুষের দুঃখ-দুর্দশায় এগিয়ে আসেন। তার কাছে কেউ কিছু চাইতে এসে খালি হাতে ফিরে যায় না কখনো। তার কাছে যা থাকে তার সবটাই তিনি দিতে প্রস্তুত থাকেন। সুনীতি দেবীর এই চারিত্রিক বৈশিষ্ট্যটি মানবতার দৃষ্টান্তস্বরূপ।পরিশেষে বলা যায়, পাঠ্যবইয়ের রন্তিবর্মার মতো মানবতাবোধের প্রকাশ ঘটেছে সুনীতি দেবীর চরিত্রেও।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।