উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দিয়ার মধ্যে যে আচরণিক মূল্যবোধ লক্ষ করা যায় তার মাধ্যমে পরিবার ও সমাজ কীভাবে উপকৃত হতে পারে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দিয়ার মধ্যে সৎকর্ম ও ধর্মীয় আচরণিকমূল্যবোধ লক্ষ করা যায়। নিম্নে এর মাধ্যমে কিভাবে পরিবার ও সমাজ উপকৃত হতে পারে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-সৎকর্ম আর ধর্ম দ্বারা উদ্বুদ্ধ। তার এই আচরণিক মূল্যবোধ দ্বারা সমাজ ও পরিবার উপকৃত হতে পারে। সত্য ও ন্যায়ের পথই ধর্মের পথ। সত্যকে কখনও ধ্বংস করা যায় না। আবার যিনি সত্যাশ্রয়ী তার ক্ষতিও করা যায় না। তিনি পরিবার ও সমাজের মঙ্গলই করেন। অসত্য আর অন্যায় পরিবার ও সমাজকে ধ্বংস করে। দিয়ার এই কর্ম ও আচরণগুলো পরিবার ও সমাজের অনুকরণীয় ও শিক্ষণীয়। যারা এইমূল্যবোধ বিশ্বাসী তারাই মূলত সমাজের, সমাজস্থিত মানুষের, পরিবারের প্রকৃত কল্যাণ সাধন করেন।উদ্দীপকে দিয়ার চরিত্রে আমরা নৈতিক মূল্যবোধের স্পষ্ট প্রতিকলন ও সৎকর্মের উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দিয়ার মধ্যে যে আচরণিক মূল্যবোধ লক্ষ করা যায়…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর