টেক্সিচালকের আচরণে কোন গুণটি প্রকাশ পেয়েছে? বর্ণনা করো।
উত্তর: টেক্সিচালকের আচরণে সততা গুণটি প্রকাশ পেয়েছে। সততা একটি ব্যক্তির গৌরবের মুকুট স্বরূপ। সৎ ব্যক্তিকে সকলে ভালোবাসে। শ্রদ্ধা করে। অসৎ ব্যক্তিকে সকলে ঘৃণা করে। কেউ তাকে ভালোবাসে না। সততা ও ন্যায়পরায়ণতার চর্চা যে দেশে হয়, সে দেশ সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারে। উদ্দীপকের ডঃ রোজারী জাপান থেকে সিলেটে আসেন কাজে। এরয়ারপোর্ট থেকে আম্বরখানায় টেক্সি করে আসার পথে পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ হ্যান্ডব্যাগটি গাড়িতে রেখেই নেমে পড়েন। বিকেল বেলায় টেক্সিচালক তার গাড়িতে হ্যান্ডব্যাগটি দেখতে পেয়ে মাইক যোগে প্রাপ্তি বিজ্ঞপ্তি প্রচার করেন। ডঃ রোজারী মাইকিং শুনে তার ব্যাগটি ফিরে পান। এভাবে অন্যের হারানো জিনিস কোনো হঠকারিতা না করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে টেক্সিচালকের আচরণে সততার বহিঃপ্রকাশ ঘটেছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
টেক্সিচালকের আচরণে কোন গুণটি প্রকাশ পেয়েছে? বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর